স্পোর্টস/তারুণ্য/নিউজ ডেস্ক :
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুক্রবার বিকাল চারটায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ২৭ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কিউইরা।শুরুটাও দারুন করেছে তারা। ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রাবিন্দ্র করেন ৫৮ রানের উদ্বোধনী জুটি। ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে বাংলার বোলারদের ভালোই শাসিয়েছেন ফিন অ্যালেন। ৩ ছক্কা ও চারটি চারের বিনিময়ে ২৪ বলে ৪১ রান করেন এই ব্ল্যাক ক্যাপস্ ওপেনার।দারুন শুরু করা রাবিন্দ্র ও অ্যালেন দুজনকেই ফেরান বাংলাদেশের তরুন পেসার শরিফুল। এরপর ইয়ং,গ্র্যান্ডহোম,হেনরি নিকোলাসদের সাথে নিয়ে দলকে একটা নির্ভরযোগ্য পুঁজি এনে দেন টম ল্যাথাম। ৩৭ বলে ৫০ করে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন ল্যাথাম।
শেষের দিকে ক্যাপ্টেনকে ভালোই সার্ভিস দিয়েছেন ম্যাকন্চি।দুই চারের ইনিংসে তিনিও করেন ১০ বলে ১৭ রান। মুস্তাফিজ বিহীন বাংলার পেস অ্যাটাক আশানুরূপ পারফর্ম করতে পারে নি। ৪ ওভারে ৪৮ রান দেওয়া শরিফুল নিয়েছেন দুইটি উইকেট এবং তাসকিন, নাসুম ও আফিফ প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।
নিউজিল্যান্ডের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।১২ বলে ১০ করা লিটন মাঠ ছাড়েন আজাজ প্যাটেলের বলে ক্যাচের শিকার হয়ে। বারবার সুযোগ পাওয়া লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স কোনভাবেই টি-টোয়েন্টি বিশ্বাকাপের জন্য আশানুরূপ নয়।
নিউজিল্যান্ড সিরিজে সবকটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন লিটন,গড়ে ১৩ রান করে টোটাল রান রান সংগ্রহ করেছেন মাত্র ৬৫।
সাকিবের বিশ্রামের সুবাদে একাদশে আসা সৌম্য সরকার ও যথারীতি হতাশ করে চলেছেন সবাইকে। ৯ বল খেলে তার সংগ্রহ মাত্র ৪ রান।এই সিরিজে নিজেকে খোঁজে না পাওয়া মুশফিকও ফিরেছেন রানের কোটা ২ ডিজিটে যাওয়ার আগেই। ৮ বলে করেন মাত্র ৩ রান।
ম্যাচে জয়ে ফেরার উদ্দেশ্যে আফিফকে সাথে নিয়ে মাহমুদউল্লাহ গড়েছেন ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। কিন্তু তা টিকে নি জয় অবধি। মাহমুদউল্লাহ ২১ বলে ২৩ করে আউট হওয়ার পর আর কেউই সঙ্গ দিতে পারে নি আফিফকে।একে একে ফিরেছেন সোহান,শামীম ও তাসকিন। শেষ পর্যন্ত নাসুম আহমেদকে নিয়ে আফিফ ছিলেন অপরাজিত।৩ ছয় ও ২ চারে রাঙানো ৪৯ রানের এই ইনিংসটি আসে ৩৩ বলে। ২০ ওভারের সমাপ্তি তে কিউইরা জয়লাভ করে ২৭ রানে।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অপরাজিত ৫০ রান করা নিউজিল্যান্ড ক্যাপ্টেন টম ল্যাথাম।এবং সিরিজ সেরা নির্বাচিত হন বাংলাদেশের উদীয়মান অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ।
-রাকিবুল হাসান জুবাইর
স্পোর্টস রিপোর্টার
























