কমিউনিটির জীবনমান উন্নয়ন/কমিউনিটি গ্রিন /নিউজ ডেস্ক :
২০২০ সালের পরিবেশগত দক্ষতা সূচক বা Environmental Performance Index(EPI) ১৮০টি দেশকে রেংকিং করে। এক্ষেত্রে মহাদেশীয় হিসেবে ইউরোপই এগিয়ে। এক নাম্বারে রয়েছে ইউরোপের ডেনমার্ক। তারপরেই রয়েছে এশিয়ার জাপান। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। তারপর রয়েছে উত্তর আমেরিকার কানাডা। এ পর্যন্ত বিশ্বে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে প্রথম ৫ টিই হলো ইউরোপের। ১ম স্থান আছে ডেনমার্ক। তারপরেই রয়েছে লাক্সেমবার্গ, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ফ্রান্স। রেংকিং ও স্কোর হল ডেনমার্ক 82.5, লাক্সেমবার্গ 82.3, সুইজারল্যান্ড 81.5, যুক্তরাজ্য 81.3, ফ্রান্স 80, অস্ট্রিয়া 79.6, ফিনল্যান্ড 78.9, সুইডেন 78.7, নরওয়ে 77.7, জার্মানি 77.2, নেদারল্যান্ডস 75.3, জাপান 75.1, অস্ট্রেলিয়া 74.9, স্পেন 74.3, বেলজিয়াম 73.3, আয়ারল্যান্ড 72.8, আইসল্যান্ড 72.3, স্লোভেনিয়া 72, নিউজিল্যান্ড 71.3, কানাডা 71, চেক প্রজাতন্ত্র 71, ইতালি 71, মাল্টা 70.7, আমেরিকা যুক্তরাষ্ট্র 69.3, গ্রীস 69.1, স্লোভাকিয়া 68.3, পর্তুগাল 67, দক্ষিণ কোরিয়া 66.5, ইস্রায়েল 65.8, এস্তোনিয়া 65.3, সাইপ্রাস 64.8, রোমানিয়া 64.7. রেংকিং সূচকে ১৭৯তে আছে বাংলাদেশ 29.56।
জানা যায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত Environmental Performance Index(EPI)বা পরিবেশগত দক্ষতা সূচক একটি রাষ্ট্রের পরিবেশগত দক্ষতা ও অগ্রগতি কে পরিমাপ এবং সংখ্যাসূচকভাবে চিহ্নিত করার একটি পদ্ধতি। এই সূচকটি ২০০২ সালে প্রথম প্রকাশিত পাইলট পরিবেশগত দক্ষতা সূচক থেকে তৈরি করা হয়েছিল এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহে পরিবেশগত লক্ষ্যগুলি পরিপূরক করার জন্য ডিজাইন করা হয়েছিল। ইতিপূর্বে এটি ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ইউরোপীয় কমিশনের যৌথ গবেষণা। রাস্ট্রের নীতি নির্ধারক, পরিবেশ বিজ্ঞানী, অ্যাডভোকেট, কমিউনিটির জীবনমান এবং সাধারণ জনগণের উপর গবেষণা এই সূচক নির্ধারণ হিসাবে কাজ করে। Global Green Economy Index(GGEI) এর মতো অন্যান্য শীর্ষস্থানীয় সূচকগুলি জাতীয় অর্থনীতির পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক গতি পরিমাপ করে। জিজিইআই সূচকটির পরিবেশগত মাত্রার জন্য ইপিআই ডেটা ব্যবহার করে। পাশাপাশি পরিবেশের উন্নয়নে অর্থনীতির বিভিন্ন খাতে যেমন, সবুজ পরিবহন, নির্মাণ শিল্প, অবকাঠামো উন্নয়ন, ভবন, জ্বালানি, শক্তি, বিনিয়োগ, সবুজ উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনে জাতীয় নেতৃত্বের দক্ষতা মূল্যায়ন করে। এইসব ক্ষেত্রে ইউরোপের দেশগুলো এগিয়ে রয়েছে বলে অন্যন্য জরীপেও উঠে এসেছে। সবুজ অর্থনীতিতে এশিয়ায় জাপান তার অগ্রগতির শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
…… স্পেশাল রিপোর্ট।
সরোয়ার আমিন বাবু।
























