কমিউনিটি সেবা/ নিউজ ডেস্ক
মহামারী নভেল করোনা ভাইরাসের কারণে বিশ্ব প্রায় অচল। এ দুঃসময়ে কমিউনিটি সেবার অনন্য নজীর স্থাপন করছে লায়ন্স ও লিও সদস্যরা। মানব সেবার ব্রত নিয়ে বিশ্বব্যাপী ক্ষুধা, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মানবসেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টালন্যাশনাল। লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির বিশেষ সভায় বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা আরো বলেন, সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত এই সংগঠন বিগত ১০০ বছরের বেশি সময় ধরে বিশ্বের ২০০ টিরও অধিক দেশে মানবসেবায় কাজ করে যাচ্ছে।
ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন উমর ফারুক মুন্নার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুউদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শামসুল হক, লায়ন্স ডিস্ট্রিক্ট জিএসটি কো অর্ডিনেটর লায়ন শওকত আলী চৌধুরী এমজেএফ, প্রাক্তন সভাপতি লায়ন ইয়াসিন চৌধুরী, প্রাক্তন সভাপতি ও জেলা গভর্ণর এডভাইজর লায়ন মামুনুর রশীদ, প্রাক্তন সভাপতি ও জেলা রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আফরোজা বেগম, প্রাক্তন সভাপতি লায়ন কবিরুল ইসলাম, প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ ইলিয়াছ, প্রাক্তন সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মুকুল সরকার, প্রাক্তন সভাপতি লায়ন আবদুল মান্নান ভূইয়া, গোল্ডেন সিটি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি ও লায়ন্স ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক লায়ন এম নাজমুল ইসলাম।
ক্লাব সেক্রেটারি লায়ন জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাাখেন প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন মঞ্জুর আলম, সেক্রেটারি (ডেজিগনেট) লায়ন এডভোকেট নুর উদ্দীন আরিফ চৌধুরী, লিও ক্লাবের প্রাক্তন সভাপতি ও লায়ন্স ক্লাব ট্রেজারার (ডেজিগনেট) লায়ন বিপুল কুমার বল।
এসময় অন্যান্যও মধ্যে লায়ন ইয়াসমিন কবির, লায়ন মোহাম্মদ আলমগীর, লায়ন মোহাম্মদ সাখাওয়াত, লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি সভাপতি লিও সাকিল ইমন, আরডিএইচ-১ লিও সাইফুল ইসলাম, লিও শহিদুল্লাহ সজীব, লিও মাইনুল হাসান রিয়াদ, লিও মাকসুদা আক্তার রিমা, লিও মো. মাহি বিন জামান, লিও মো. তুহিন অভি, লিও আমিনা খাতুন সহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির প্রাক্তন সভাপতি ও চসিক ২৬ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াছকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )






















