KSRM
Home কমিউনিটি জাতীয় অধ্যাপক নিয়োগ পেলেন ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন

জাতীয় অধ্যাপক নিয়োগ পেলেন ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন

0

শিক্ষা / ক্যাম্পাস/ নিউজ ডেস্ক :

জাতীয় অধ্যাপক নিয়োগ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক এই অধ্যাপক একজন ব্যারিষ্টারও। জানা যায়, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর  বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত তার বই বিশ্বের বিভিন্ন দেশের আইন বিভাগে পারিবারিক আইন বিষয়ক পাঠ্যসূচির অন্তর্ভূক্ত।
অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইতিহাসবেত্তা ও শিক্ষাবিদ। তিনি ১৯৩৭ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর (এমএ) শেষ করেন। ১৯৬৪ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৬৭ সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রি লাভ করেন।১৯৬০ সালে তিনি চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষায় কর্মজীবন শুরু করেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৮ সালের ২৩ মে থেকে ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইমিরিটাস অধ্যাপক। শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার(৬ মে) বিশিষ্ট ৩ জন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তাঁরা হলেন, ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) সভাপতি এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here