কমিউনিটি সেবা/ এমপি/জন প্রতিনিধি/নিউজ ডেস্ক :
KUWAIT NAMAA CHARITY অর্থায়নে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার(৬ মে) দুপুরে লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ মাঠে সাতকানিয়া লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এর পক্ষ থেকে এই সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আবুল আল মুহাম্মদ হোছামুদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী এর সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলে। এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জাকারিয়া রহমান জিকু, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মাহমুদ,লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গনি সম্রাট, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, নুরুল আলম জিকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ,লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান, স্থানীয় সাংসদের এডমিন দেলোয়ার হোসেন বেলাল ও আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
…. প্রেস রিলিজ। (কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির প্রেস রিলিজ, নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )
























