কমিউনিটি সেবা / নিউজ ডেস্ক :
প্রতিটি দানই আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ সন্তুষ্ট হলেই আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু সেই দান হতে হবে, নীরবে, নিভৃতে। কোন লোক দেখানো নয়। কারন আল্লাহ সব জানেন ও দেখেন। মানব সেবামুলক সংগঠন হাসি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা’২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সাবেক চেয়ারম্যান ড.অসিউর রহমান। তিনি আরো বলেন, হাসি’র মানবসেবা মূলক কাজগুলো অনেকটা নীরবেই হয়। তাই তাদের কে আমি সাধুবাদ জানাই। আল্লাহ তাদেরকে আরো জনসেবা করার শক্তি ও সামর্থ্য যেন দেন, এই দোয়াই করি। আমরা যদি যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যাই, তবেই গড়ে উঠবে এক মানবিক ও আলোকিত সমাজ। এই মানবিক সমাজ বিনির্মানে হাসি আরো এগিয়ে যাবে, সেই প্রত্যাশাই করি। আমি হাসি’র প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোছলেহ উদ্দিন মুন্না সহ সকল কর্মকর্তা ও সদস্যদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাই। সোমবার (২৪ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে হাসি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোছলেহ উদ্দিন মুন্না’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুল ইসলাম সৌমিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ. ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হক,৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ২১ নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর সৈবাল দাশ সুমন,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল কে হাসির পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মিডিয়া ব্যক্তিত্ব সরোয়ার আমিন বাবু, আলী আব্বাচ,নিজাম উদ্দিন কাজল,মোহাম্মদ সেলিম উদ্দিন,মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোর্শেদ আলম,আব্দুন নুর,মোহাম্মদ দস্তগীর, মোহাম্মদ জসিম,আবুল হাসনাত রাসেল, সুলতান মাহমুদ,শহিদুল আলম লিটন,মাহফুজ রাশেদ,মোহাম্মদ লিটন,সাইফ উদ্দিন,ইরফানুল হিমেল,তোফাজ্জল রুকন,আশরাফ জামান,তৌহিদুল ইসলাম,মোহাম্মদ তারেক. সৌরভ সেন,তাছিন ও সামি প্রমুখ।
অতিথিবৃন্দ হাসি’র সেবামূলক কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করে বলেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি এলাকায় হাসির মতো সংগঠন হলে এইদেশে আর কোন অসহায় দুঃস্থ মানুষ থাকতে পারে না।
পথচারীদের তৃষ্ণা নিবারনের জন্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ত্রান বিতরন, প্রতি বছর রমজানের আগে ইফতার সামগ্রী বিতরন,ঈদ বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানের মতো কাজ করে দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে ইচ্ছা ও আন্তরিকতা থাকলেই মানব সেবা করা যায় তার উদাহরণ চট্টগ্রামের মানব সেবামুলক সংগঠন হাসি’।
হাসি শুধু সাত বছর নয় শত বছর যেন কার্যক্রম চালিয়ে যেতে পারে,সেই প্রত্যাশা করি।
……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )























