কমিউনিটি সেবা/জনসেবা/জনকল্যাণ/নিউজ ডেস্ক :
চট্টগ্রামে রেলওয়ে সিআরবির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কমিউনিটি সেবার এক ব্যতিক্রমী আয়োজন করল লায়ন্স ক্লাব। পাহাড়, পরিবেশ, প্রাণ ও প্রকৃতি রক্ষা নিয়ে যেখান সিআরবিতে প্রায় প্রতিদিন সভা, সমাবেশ, গান,কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি চলে সেখানে মানবসেবার এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হয়েছে সবার কাছে। স্বাস্হ্যই সকল সুখের মূল– এ শ্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং তিলোওমা ও লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম বাকলিয়া এই মানবিক উদ্যোগ নেয়।
শুক্রবার(১৫ই অক্টোবর) সকালে রেলওয়ে সিআরবি শিরিষতলা সংলগ্ন স্থানে জনসাধারণের মাঝে স্বাস্হ্য সচেতনতামূলক এই কর্মসূচী পালন করে তারা । বিনামূল্যে রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ডায়াবেটিস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট প্রদান করে। স্বাস্থ্য সচেতন সবাই এই মহতী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও চিটাগাং তিলোওমা এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ক্লাবের গার্ডিং ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন , রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইকবাল হোসাইন,লায়ন হেলাল উদ্দীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা জোন চেয়ারপার্সন লায়ন সাহেলা আবেদীন, লায়ন ক্লাব প্রেসিডেন্ট লায়ন শাহেদা আক্তার, বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন কবীর, ক্লাব সেক্রেটারি লায়ন লুবনা হুমায়ুন, ট্রেজারার লায়ন হারুনুর রশিদ , লায়ন মোহাম্মদ জুনাইদ কবীর,লায়ন নিশি, প্রমুখ।
























