Home সোশ্যাল অ্যাওয়ারনেস জাগো নারী জাগো বহ্নিশিখা। আত্নরক্ষায় মেয়েদের কারাতে শেখাচ্ছেন এ বি রনি।

জাগো নারী জাগো বহ্নিশিখা। আত্নরক্ষায় মেয়েদের কারাতে শেখাচ্ছেন এ বি রনি।

0

নিউজ ডেস্ক : জেগে উঠো  মা, জেগে উঠো বোন, জেগে উঠো মেয়ে।দুহাতকে হাতিয়ার বানাও নিজের সম্মান রক্ষায়। নিজের সম্মান নিজেই রক্ষা করার জন্য প্রস্তুত হও।

শক্তিশালী হও,আত্নবিশ্বাসী হও। সমাজের কিছু অমানুষ হিংস্র হয়ে উঠেছে। গুড়িয়ে দাও হিংস্র হায়েনার দুহাত। কথাগুলো বললেন দেশের বিশিষ্ট মার্শাল আর্ট শিক্ষক এ বি রনি। তিনি দীর্ঘ দুইযুগ ধরে শিশু কিশোর ও যুবকদের কারাতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এবার তিনি মেয়েদের আত্নরক্ষায় কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি বলেন, সমাজে ওম্যান কমিউনিটি বা নারীরা মোটেও অসহায় নয়। তাদের প্রয়োজন মনোবল বৃদ্ধি করে আত্মশক্তিতে জেগে উঠে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়া। কারাতে শেখার মাধ্যমে তারা নিজেকে গড়ে তুলতে পারে শত্রু মোকাবেলায়। শারীরিক স্বতঃস্ফূর্ততা ও মানসিক প্রশান্তির পাশাপাশি সমাজে নারীদের আত্মরক্ষায় জন্য দৈহিক ব্যায়াম কারাতে খুবই গুরুত্বপূর্ণ। আসুন সবাই যুক্ত হই এই প্রশিক্ষণে। চট্টগ্রাম নগরীর
আলকরন, পাঁচলাইশ ও খুলশি সহ বিভিন্ন স্হান ও স্কুল কলেজে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি দুই যুগেরও বেশী। তিনি শিশু কিশোরসহ মেয়েদের কারাতে শেখান। তিনি আরো বলেন, নারীরা কেউ না কেউ আমাদের মা,বোন ও মেয়ে। তাই তাদেরকে লেখাপড়ার পাশাপাশি স্বাবলম্বী ও আত্নরক্ষায় প্রশিক্ষিত করা আমাদের সবার দায়িত্ব।
পুরুষ নামক কিছু কুলাঙ্গারদের প্রতিরোধ করার লক্ষে নারী জাগরণ ও নারীকে আত্মরক্ষায় প্রশিক্ষিত করা প্রয়োজন। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিভিন্ন কারাতে স্কুল রয়েছে। মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি কারাতে শিখানো খুব জরুরী।
শিক্ষিত হয়ে লাভ কি যদি মূর্খদের কাছে সম্মান ধরে রাখা না যায়? কারাতে শিখুন নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here