KSRM
Home সোশ্যাল অ্যাওয়ারনেস করোনা মোকাবেলায় চট্টগ্রামে ” নো মাস্ক নো প্যাসেন্জার” প্রোগ্রাম।

করোনা মোকাবেলায় চট্টগ্রামে ” নো মাস্ক নো প্যাসেন্জার” প্রোগ্রাম।

0
কোভিড১৯ প্রতিরোধে জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার ‘ কর্মসূচির উদ্ধোধন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম । এসময় তিনি নগরীর গণপরিবহনে যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় আজ ২ ডিসেম্বর দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে নগরীর পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। সভায় সিএমপি কমিশনার জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে যাতায়াতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, যথাযথ সামাজিক দুরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, অসুস্থ অবস্থায় ভ্রমণে নিরুৎসাহিত করা ইত্যাদি পদক্ষেপ নেওয়ার ব্যপারে গুরুত্বারোপ করেন। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও গণপরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here