কমিউনিটি ফোরাম / বিজিএমইএ / নিউজ ডেস্ক :
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাক শিল্প মালিকদের বৃহত্তম কমিউনিটি ট্রেডবডি বিজিএমইএ এর আসন্ন নির্বাচনী প্রচারণা বেশ জমজমাট। ‘ফোরাম’ ও ‘সম্মিলিত’- এই দুই নামে দুই প্যানেলের নির্বাচনী কর্মসূচি ও প্রচার কৌশল নজর কাড়ছে সবার। এরই প্রেক্ষিতে ১৩ মার্চ রাত আটটায় চট্টগ্রাম ক্লাবে ফোরাম এর ফোরাম আড্ডা নামে ” ভোটারের মুখোমুখি ফোরাম” ব্যতিক্রমী আয়োজনটি বেশ আলোচিত হচ্ছে। বিজিএমইএ নির্বাচন ২০২১-২৩ ফোরাম মনোনীত এবিএম শামসুদ্দিন – এমডি এম মহিউদ্দিন চৌধুরী প্যানেল ” এই অনুষ্টান আয়োজন করে চট্টগ্রাম ফোরাম। এই বৈঠকে ভোটাররা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। প্রার্থীরাও বিভিন্ন বিশ্লেষণ মূলক বক্তব্য রাখেন।
ফোরাম চট্টগ্রাম সেক্রেটারী এম এ সালামের সভাপতিত্বে ও প্রধান নির্বাচন পরিচালনা সমন্বয়ক আবদুল মান্নান রানা’র সন্ছালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গার্মেন্টস মালিকরা উপস্থিত ছিলেন। এ-সময় বক্তারা বলেন, করোনা দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী প্রণোদনা সিদ্ধান্ত গার্মেন্টস শিল্পকে মহাসংকট থেকে রক্ষা করে। বিজিএমইএ এর সভাপতি রুবানা হকের সঠিক নেতৃত্বে সঠিক সময়ে গার্মেন্টস ফ্যাক্টরীগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল পোশাক শিল্পকে ঘুরে দাঁড়ানোর সঠিক পদক্ষেপ । যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও উন্নয়ন প্রক্রিয়ায় গতি রাখে অব্যাহতভাবে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গার্মেন্টস সেক্টর এখনো বড় ভূমিকা রাখছে। এই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে ফোরাম মনোনীত প্যানেল জয়লাভ করবে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক ইমাম হোসেন, সাইফুল আজম সিজার, এম এ সিদ্দিক চৌধুরী,এস এম জাহিদ চৌধুরী, আরশাদুর রহমান, বশির উদ্দিন আহমদ, শফিকুল ইসলাম টিটু, মোয়াজ্জেম হায়দার সামির,আকবর খান, এমকেএম সালাউদ্দিন,মোর্শেদ কাদের, কায়কোবাদ, নজরুল ইসলাম , রেজওয়ান ইসলাম,মো ইলিয়াছ,মোঃ মুছা, মোঃ গিয়াসুদ্দিন, নুরুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম সুমন, ওয়াদুদ মোহাম্মদ, আবদুল কাদের, আবদুর রাজ্জাক, রায়হান সামস্, মোহাম্মদ হোসাইন সহ শতাধিক গার্মেন্টস মালিক।























