KSRM
Home কমিউনিটি সানফ্লাওয়ার শুধু একটি ফুল নয়, বিচ্ছেদের এক অনবদ্য প্রেমকাহিনী।

সানফ্লাওয়ার শুধু একটি ফুল নয়, বিচ্ছেদের এক অনবদ্য প্রেমকাহিনী।

0

কমিউনিটি বিনোদন /কালচার/নিউজ ডেস্ক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ইটালির একটি বিখ্যাত সিনেমার নাম সানফ্লাওয়ার । যে ছবিতে প্রধান আকর্ষণ ছিল সানফ্লাওয়ার বাগান। সেলুলয়েডের পর্দায় নিপুণভাবে অসাধারণ শৈল্পিক উপস্থাপনায় ফুটে উঠেছিল সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল। সিনেমায় সানফ্লাওয়ারের সৌন্দর্যের পাশাপাশি ফুটে উঠেছিল এক অনবদ্য প্রেমকাহিনী। ইটালি ভাষায় I Girasoli সিনেমাটির ইংরেজিতে নাম ছিল Sunflower (সানফ্লাওয়ার)। পরিচালক ছিলেন Vittorio De Sica. তথ্যমতে এটি ছিল প্রথম পশ্চিম ইউরোপীয় ফিল্ম যা চিত্রায়িত হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো ও ইউক্রেনে। নায়িকা ছিলেন বিশ্ববিখ্যাত অভিনেত্রী সোফিয়া লোরেন ও নায়ক ছিলেন আরেক বিখ্যাত অভিনেতা মার্শেলো মাস্ত্রিয়ানি। যুদ্ধ বিরোধী এই অনবদ্য প্রেম আর বিচ্ছেদের কাহিনীর ছবিটি অনেক দেশে সুপার হিট হয়েছিল। এখনো অনেকে সানফ্লাওয়ার বাগান দেখলে সিনেমার সেই সব অপরূপ নৈসর্গিক দৃশ্য চোখের সামনে ভেসে উঠে। সাথে কাউকে কাঁদিয়ে আবেগ আপ্লূত করে ফেলে। কারন এর কাহিনীও ছিল যেমন রোমান্টিক তেমনি ছিল ট্র্যাজেডিপূর্ন। সানফ্লাওয়ারের সুবিশাল বাগানে আসত তারা। মাঠের পর মাঠ হলুদ আর হলুদে ভরা সানফ্লাওয়ার বাগানে প্রজাতির মত উড়ে বেড়াত তারা। সেই সানফ্লাওয়ারের বিস্তীর্ণ মাঠই হয়ে উঠেছিল তাদের ভালবাসার ঠিকানা। একসময় ঠিকানাটি হারিয়ে যায়। যুদ্ধ কেড়ে নেয় তাদের ভালবাসা। যুদ্ধ বন্ধ করার জন্যই যুদ্ধে যেতে হয় নায়ককে। নায়িকার কাছ থেকে নায়ক হারিয়ে যায়। যুদ্ধের অনেক বছর পর তাদের দেখা হয়।কিন্তু নায়ক ততদিনে ঘর বেধেছে আরেকজনের সাথে। অথচ নায়িকা তার হারিয়ে যাওয়া নায়ককে কত খোঁজেছে এখান থেকে ওখানে। একদেশ থেকে আরেক দেশে। নায়কের সাথে নায়িকাকে এখন আর মানায় না। সে খুব কষ্ট পায়। নায়ককে ক্ষনিক দেখার পর নায়িকা বিদায় নেয়। বিদায় মূহুর্তে নায়ককে বলার চেষ্টা করে নায়িকা, তোমাকে আমি ঘৃনা করি না, তোমাকে আমি অভিশাপও দেব না। কিন্তু সারা জীবন আমি ঘৃনা করব ও অভিশাপ দেব যুদ্ধকে। যে যুদ্ধ মানুষের ভালবাসা কেড়ে নেয়। যে যুদ্ধ মানুষকে কাঁদায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here