KSRM
Home প্রবাসী (এন আর বি কমিউনিটি) কুয়েতে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির জন্য সুখবর। পাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স।

কুয়েতে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির জন্য সুখবর। পাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স।

0

নিউজ ডেস্ক : কুয়েতে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির মাঝে একটি সংবাদে আনন্দ পরিলক্ষিত হচ্ছে। সেটি হলো কুয়েত সরকার ১৭ জানুয়ারি থেকে কুয়েতের নাগরিক সহ অভিবাসী ও সব প্রবাসীদের জন্য স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চালু করেছে। এটির বিশেষত্ব হলো এই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোন দেশে গাড়ি চালানো যাবে।
তাছাড়া স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গেলেও এর সুরক্ষার জন্য অনলাইনে সব ধরনের তথ্য থেকে যাবে। জালিয়াতি বন্ধের জন্য থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কুয়েত থেকে প্রবাসী বাংলাদেশ কমিউনিটি নেতাদের কয়েকজনের সাথে ফোনে আলাপে জানা যায়, তাদের তথ্যের পাশাপাশি সেখানকার স্পন্সরদের ডাটাও সংরক্ষিত থাকবে। তবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়ায় এটির গ্রহনযোগ্যতা সবচেয়ে বেশি। এমন একটি সময়োপযোগী উদ্যোগের জন্য কুয়েত সরকারকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here