KSRM
Home কমিউনিটি যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে নারী শিক্ষা উন্নয়নে প্রথম STEM কার্যক্রম।

যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে নারী শিক্ষা উন্নয়নে প্রথম STEM কার্যক্রম।

0

কমিউনিটি ডেভেলপমেন্ট / নিউজ ডেস্ক :

ঢাকাস্থ আমেরিকা যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গনিত বিষয়ক একটি বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিক্ষা কর্মসূচী চালু করা হয়।
এ বিষয়ে রাষ্ট্রদূত মিলার বলেন “বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর প্রাক্কালে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনাকে এগিয়ে নিতে অব্যাহতভাবে সকল বাধা-বিঘ্ন পেরিয়ে নারী ও মেয়েদের শিক্ষা ও পেশাগত উন্নয়নে বিনিয়োগের জন্য এখনই সর্বোত্তম সময়। তাঁরাই ভবিষ্যৎ নেতা নেতৃত্ব ও পরিবর্তনের কাণ্ডারি, যারা আমাদের বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবেন ও বৈশ্বিক সমস্যা সমাধান করবেন।” দূতাবাস অ্যাসাইটের সিইও মিশেল অ্যাডেলম্যান এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে যোগদানের জন্য স্টেট ডিপার্টমেন্টের এক্সচেঞ্জ কার্যক্রমের প্রাক্তন শিক্ষার্থী ( ILEP) নাসরিন সিদ্দিকা, ECS – Education & Cultural Society, ডা. হাসিনা খান ও ডা. এম শমসের আলী-কে ধন্যবাদ জানানো হয়। তথ্য সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব এবং শিক্ষা বিষয়ক সংযোগ জোরদার করার লক্ষ্যে গৃহীত “শিক্ষার্থীভিত্তিক STEM শিক্ষা বিকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেকসই সম্পর্ক জোরদারকরণ” শীর্ষক প্রকল্পটি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বহু উদ্যোগের অন্যতম। যুক্তরাষ্ট্রের বিশ্বসেরা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে পেশাজীবন গড়তে বা গবেষণা পরিচালনায় আগ্রহীরা আরো জানতে EducationUSA Bangladesh লিংকে যোগাযোগ করা যাবে বলে তথ্যসূত্রে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here