KSRM
Home কমিউনিটি কমিউনিটি লিডারশীপ। বাংলাদেশের একমাত্র পিএইচডি ডিগ্রীধারী কাউন্সিলর ড. নিছার।

কমিউনিটি লিডারশীপ। বাংলাদেশের একমাত্র পিএইচডি ডিগ্রীধারী কাউন্সিলর ড. নিছার।

0

কমিউনিটি লিডারশীপ। নিউজ ডেস্ক :

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশের
একমাত্র পিএইচডি ডিগ্রীধারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ডক্টর নিছার উদ্দিন আহমেদ মন্জু।
নির্বাচন কমিশন অফিসে প্রার্থীর হলফনামায় উল্লেখিত তথ্যে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ড. নিছার ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড এর পরপর তিনবার  নির্বাচিত কাউন্সিলর। গত বারে তিনি প্যানেল মেয়র এর দায়িত্বও পালন করেছিলেন। জানা যায়, ড. নিছার মালয়েশিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে Urban Local Government নিয়ে পিএইচডি করেছেন। একই সাথে তিনি Political Science  এবং City Corporation নিয়েও ডিগ্রি নিয়েছেন। এছাড়াও তিনি ২০১৯ এ জাপানের টোকিওতে অবস্থিত The Association for Overseas Technical Cooperation and Sustainable Partnerships (AOTS) এর হেড অফিসে Leadership  নিয়ে  বুনিয়াদি প্রশিক্ষনও নিয়েছেন। ড. নিছারের কাউন্সিলর পদে জয়লাভে চট্টগ্রামকে আধুনিক, বিশ্বমানের  স্মার্ট সিটি গড়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, তৃনমূলে  কমিউনিটি লিডারশীপ উন্নয়নে ড. নিছার উদ্দিনের মত শিক্ষিত ও অভিজ্ঞ জনপ্রতিনিধির প্রয়োজন আছে। টিম ওয়ার্ককে গুরুত্ব দিয়ে  তিনি সহ সব কাউন্সিলর কমিউনিটি সেবা ও জীবনমান উন্নয়নে কাজ করে গেলে সিটি মেয়র রেজাউল করিমের নেতৃত্বে সিটি করপোরেশন জনকল্যাণমুখী কর্মসূচীগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবেন। এ বিষয়ে কাউন্সিলর  ড. নিছার উদ্দিন মন্জু  বলেন, পিএইচডি করা বড় বিষয় নয়, আমি জনগনের সেবা ও এলাকার উন্নয়ন সঠিকভাবে করতে পারলেই তা বড় সার্থকতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here