KSRM
Home কমিউনিটি নিজের পোস্টার নিজেই নামালেন সিটি মেয়র রেজাউল করিম।

নিজের পোস্টার নিজেই নামালেন সিটি মেয়র রেজাউল করিম।

0

নিউজ ডেস্ক :

নিজের পোস্টার নিজহাতে নামিয়ে নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিযানে নামলেন নব নির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
আজ শুক্রবার সকালে নিজ উদ্যোগে নগরীর বহরদার হাট, চান্দগাঁও থানা ও খাজা রোড এলাকায় নির্বাচনী পোষ্টার অপসারন কাজে নেমে পড়েন তিনি। গত দিনের মত অসংখ্য নেতাকর্মী আজ সকালেও রেজাউল করিম চৌধুরীর বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন জানাতে এলে তিনি তাদেরকে নিয়ে আশপাশের এলাকায় নির্বাচন উপলক্ষে লাগানো পোষ্টারগুলো অপসারন ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নেন এবং বাঁশের কঞ্চি হাতে মাথার উপর থেকে পোষ্টার নামিয়ে অপসারন কাজের শুরু করেন। এরপর উপস্থিত নেতাকর্মীরা তাঁর সাথে কাজে হাত দিলে মূহূর্তেই পোষ্টার শূন্য হয় এলাকা। পোষ্টার অপসারন কাজের উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সামনে রাখা বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, নাগরিক দায়িত্ব বোধ থেকেই আমি এ কাজ করেছি। আমার শহর আমার অহংকার, এ ভাবনা মাথায় রেখে নগরীর সকল নাগরিকের উচিৎ নিজের শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ভূমিকা রাখা। নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করতে গিয়ে প্রচারণার স্বার্থে আমরাই এ পোষ্টারগুলো লাগিয়েছি। পোষ্টারের মাধ্যমে মানুষের ভোট ও দোয়া প্রার্থনা করেছি। এখন নগরীর সৌন্দর্য ও নগরীর মানুষের স্বার্থেই আমাদের উচিৎ নিজেদের উদ্যোগে নেতাকর্মী সমর্থকদের নিয়ে এ পোষ্টারগুলো নামিয়ে ফেলা। এসময় তিনি পোষ্টার গুলো ছিঁড়ে যত্রতত্র না ফেলার জন্যও অনুরোধ জানান।
তিনি আরো বলেন, দুদিনের মধ্যে নগরীর স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। পোষ্টারের কারণে যানবাহন চলাচলে সৃষ্ট বাধা অপসারন করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ বিশেষ উদ্যোগ নিয়ে নামিয়ে ফেলা নির্বাচনী পোষ্টার ও ব্যানার যথাযথ স্থানে অপসারনে বিশেষ উদ্যোগী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১৭,১৮,১৯ নব নির্বাচিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহবায়ক এড. আইয়ুব খান, ৭নং যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাক এম. এ আজিজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here