KSRM
Home ইন্টারন্যাশনাল রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন। আন্তর্জাতিক কমিউনিটিতে গ্রহনযোগ্যতা বাড়ছে।

রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন। আন্তর্জাতিক কমিউনিটিতে গ্রহনযোগ্যতা বাড়ছে।

0

কমিউনিটি হেলথ /জনস্বাস্থ্য / নিউজ ডেস্ক।

বিশ্বব্যাপী করোনা মহামারীর এসময়ে ভ্যাকসিন তৈরীতে নেমেছে বিভিন্ন দেশ। তবে নিরাপদ ও কার্যকারীতার দিক দিয়ে আন্তর্জাতিক কমিউনিটিতে গ্রহনযোগ্যতা বাড়ছে রাশিয়ার তৈরী স্পুটনিক ভি ভ্যাকসিনের। বিশেষ করে বিখ্যাত মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠান ল্যানসেটের প্রতিবেদনের পর রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘Sputnik V ‘ এর প্রতি সারাবিশ্বে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সিএনএন সহ উল্লেখযোগ্য কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যে প্রায় ৫০ টি দেশ এই ভ্যাকসিন নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং ১৬ টি দেশে ইতিমধ্যে এটি প্রয়োগ করা হচ্ছে। গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মানির চ্যান্সেলর Sputnik V নেয়ার প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন । সূত্রে আরো জানা যায়, এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর এবং এটা সাধারন রিফ্রিজারেটরে সংরক্ষণ করা যায় ,যার ফলে এটার পরিবহন অত্যন্ত সহজ ।সবকিছু মিলিয়ে এই মুহূর্তে Sputnik V সবচেয়ে কার্যকর ভ্যাকসিন হিসেবে বিবেচিত হচ্ছে । এবিষয়ে বাংলাদেশে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান বলেন, রাশিয়ার টেকনোলজি অনেক উন্নত। পশ্চিমা বিশ্ব শুরু থেকেই Sputnik V এর ব্যাপারে নেতিবাচক  প্রচার প্রচারণা চালালেও শেষ পর্যন্ত সত্যের জয় হলো ।রাশিয়া আবারও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here