KSRM
Home ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে চট্টগ্রামের খাবারে অতিথিরা মুগ্ধ।

আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে চট্টগ্রামের খাবারে অতিথিরা মুগ্ধ।

0

কমিউনিটি ফুড/ রন্ধন শৈলী / নিউজ ডেস্ক :

চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারী রোববার শেষ হলো বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের চট্টগ্রাম পর্ব। সিরিজে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে ভিভিআইপিদের জন্য চট্টগ্রামের ফুড ক্যাটারিং সার্ভিসে মুগ্ধ অতিথিরা। সিরিজ চলাকালীন সময়ে প্রেসিডেন্ট বক্সে আতিথেয়তা গ্রহন করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান, নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনসহ ক্রিকেট বোর্ড এবং চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, অতিথিরা খাবারের মান, স্বাদ ও রন্ধন শৈলীর প্রশংসা করেন। এ বিষয়ে ফুড ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরীর রেস্টুরেন্ট ‘বনজৌর’ এর পরিচালক আক্কাস উদ্দিন জানান, এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে ভিভিআইপি অতিথিদের খাবারের জন্য বনজৌর রেস্টুরেন্টের উপর আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা আমাদের চট্টগ্রামের জন্য গৌরবের বিষয় । তিনি আরো বলেন,
আমাদের জাতীয় গৌরবের অংশ জাতীয় ক্রিকেট দল এবং ক্রিকেট বোর্ডকে সেবা দেয়ার ক্ষেত্রে আমরা কোন মুনাফা করার চিন্তা করিনি। বরং একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে নিজেদের অংশিদার করতে পেরে আমরা গৌরববোধ করছি এবং ভবিষ্যতেও এই ধরনের সেবা দিয়ে যেতে চাই।
বনজৌর রেস্টুরেন্টের উপর আস্থা রাখায় বিসিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here