KSRM
Home জনগন (পিপলস কমিউনিটি) সিটি মেয়রের সাথে চট্টগ্রাম নৌ এরিয়া কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ।

সিটি মেয়রের সাথে চট্টগ্রাম নৌ এরিয়া কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ।

0

চট্টগ্রাম সিটি করপোরেশন নিউজ /নিউজ ডেস্ক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের নৌ বাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক।
০১ লা মার্চ সোমবার দুপুরে মেয়রের টাইগারপাসস্থ দপ্তরে এসে পৌঁছালে মেয়র তাঁকে উষ্ণ অভ্যত্থনা জানান ও ফুল দিয়ে বরণ করে নেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পর নৌ এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবামূলক কাজে প্রাতিষ্ঠানিকভাবে তাদের কোন সহায়তার প্রয়োজন হলে তা করার ইচ্ছা পোষন করলে মেয়র এতে সম্মতি প্রকাশ করেন।
রিয়ার এডমিরাল এম. মোজাম্মেল হক নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি খাল-নালাগুলো পরিস্কারে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করলে মেয়র শিঘ্রই ময়লা আবর্জনা ভরে যাওয়া খাল পরিস্কারের কাজ শুরু করা হবে বলে জানান।
আলাপকালে এরিয়া কমান্ডার মেয়রের সাথে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে তাদের সম্পৃক্ততা ও কর্মকান্ডের অভিজ্ঞতা বিনিময় করেন। তখন মেয়র রেজাউল করিম চৌধুরী বর্তমানে ভাসানচরে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের কি অবস্থায় আছে তা এরিয়া কমান্ডারের কাছে জনাতে চান। এরিয়া কমান্ডার ভাসানচরে রোহিঙ্গারা বেশ ভাল পরিবেশে স্বাস্থ্য সম্মত পরিবেশে বসবাস করছেন বলে মেয়রকে অবহিত করেন। সে সময় নৌ এরিয়া কমান্ডার নব নির্বাচিত মেয়রকে নৌ ভ্রমনের আমন্ত্রনও জানান।
বৈঠককালে কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু,সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here