KSRM
Home আইন ও আদালত স্বাধীন ও চ্যালেঞ্জিং পেশাগুলোর মধ্যে আইন পেশা একটি।

স্বাধীন ও চ্যালেঞ্জিং পেশাগুলোর মধ্যে আইন পেশা একটি।

0

আইনজীবী কমিউনিটি। নিউজ ডেস্ক।

সময়ের প্রেক্ষাপটে স্বাধীন ও চ্যালেঞ্জিং পেশাগুলোর মধ্যে আইন পেশা একটি অন্যতম পেশা। দক্ষ আইনজীবীরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চিটাগাং ’ল একাডেমী চট্টগ্রাম (সিএলএ)’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সিএলএ পরিবারের মিলন মেলার এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধান অতিথি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চট্টগ্রামের মাননীয় বিচারক মোঃ জামিউল হায়দার। ২৩ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ প্লাজাস্থ রেক্স হোটেলে চিটাগাং’ল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ অধ্যাপক মীর আবু সালেহ শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দিন চৌধুরী, এড. মেজবাহ উদ্দিন চৌধুরী, কর আইনজীবী সমিতির সভাপতি এড. ওমর ফারুক, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, এড. তৌহিদুল মুনির চৌধুরী টিপু, কর আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল, সাতকানিয়া বাজালিয়া ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এস.এম. শহীদুল্লাহ, এড. মাহবুব ইসলাম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এড. রুনা কাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. ইমরুল হক মেনন। এড. রোজিনা পারভীন রোজি ও এড. গোলাম মাওলা মুরাদ’র যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং ল’একাডেমীর লেকচারার এড. ফিরোজ উদ্দিন তারেক, চিটাগাং ল’একাডেমীর লেকচারার এড. মোঃ ফোরকান, এড. জামাল উদ্দিন চৌধুরী, এড. কামরুল আজম চৌধুরী টিপু, এড. নজরুল ইসলাম, এড. মঞ্জুরুল আজম চৌধুরী, এড. আশকর আলী সুজন, এড. শফিউল আজম বাবর, এড. আরিফুজ্জামান আরিফ, এড. সজরুল ইসলাম, এড. আলী হোসেন, এড. বিবেকানন্দ চৌধুরী, এড. আজম খান, এড. সৈয়দ এমতিয়াজ উদ্দিন সোহেল, এড. মোহাম্মদ ফোরকান, এড. রুমপা খাস্তগীর, রেবা বড়–য়া, তপন চন্দ্র ধর, সমীর আচার্য্য, বাবলী চক্রবর্ত্তী, মোঃ বেলাল, আবুল কাশেম, শারমীন ইয়াসমিন মিশু, মুবিনুল হক, নাজনীন জাহান চৌধুরী তাহেরা বেগম, নুর আলম, পূজা পারিয়াল প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি কেক কেটে একযুগ পূর্তি অনুষ্ঠান সূচনা করেন।
অনুষ্ঠানে এল এল বি’র কৃতী শিক্ষার্থী ও সংবর্ধিত আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here