Home ইন্টারন্যাশনাল জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর একটি পিতলের ম্যুরাল উপহার দিল চীনা দূতাবাস।

জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর একটি পিতলের ম্যুরাল উপহার দিল চীনা দূতাবাস।

0

আন্তর্জাতিক কমিউনিটি/ডিপ্লোম্যাট/নিউজ ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উপহার দিয়েছে চীনা দূতাবাস । গতকাল (সোমবার) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং পিতলের তৈরী এই ম্যুরালটি হস্তান্তর করেন। তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছেন বলে প্রেস সচিব জানিয়েছেন। জাতির পিতার মুরাল উপহারের জন্য প্রধানমন্ত্রী চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠান ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি ঢাকায় আসতে না পারলেও ভিডিওবার্তা পাঠাবেন বলে সূত্রে জানা গেছে।
সূত্র : পিআইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here