Home কমিউনিটি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আমেরিকার রাষ্ট্রদূত মিলার।

পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আমেরিকার রাষ্ট্রদূত মিলার।

0

কমিউনিটি লাইফ/কমিউনিটির জীবনমান/নিউজ ডেস্ক

আমেরিকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কমিউনিটির জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। বিশেষ করে পশ্চাৎপদ জনগোষ্ঠীর খাদ্য ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখে সংস্থাটি। বাংলাদেশের বান্দরবানেও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এই কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন থেকে। সম্প্রতি (গত সপ্তাহে) বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত( Earl R. Miller) মিলার বান্দরবান জেলা সফরের সময় স্থানীয় সরকার ও বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। তিনি সেখানে আমেরিকার জনগণের সহায়তায় পরিচালিত খাদ্য নিরাপত্তা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। রাষ্ট্রদূত মিলার যুক্তরাষ্ট্রের USAID -এর মাধ্যমে সহায়তাপ্রাপ্ত বেশ কয়েকটি পরিবারের সাথেও সাক্ষাৎ করেন। তিনি ইউএসএআইডি’র কার্যক্রমগুলো তাঁদের জীবনে কী প্রভাব রেখেছে সে বিষয়ে অবগত হন। যুক্তরাষ্ট্রের সহায়তার মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য উৎপাদন ও হাতে বোনা পণ্যসামগ্রীর বিক্রয় বাড়াতে কৃষি প্রশিক্ষণ, উৎপাদন ও বিপনন সহযোগিতা প্রদান এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত সঞ্চয় ও ঋণদানকারী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি। সূত্রে জানা যায়, পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠীর একদল শিশু তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here