উইম্যান কমিউনিটি / নিউজ ডেস্ক :
কোভিড-১৯ এ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ(CWCCI) এর দুই সদস্য পেলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর ঋণ। এরা হলেন
সদস্য আনোয়ারা শাহরিয়ার রিনু ও রোকেয়া নাসরিন। গত ২০ মে ২০২১ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), চট্টগ্রাম স্বল্প সুদে (৪%) দুই বছরের জন্য এই ঋণ প্রদান করা হয় । বিসিক চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী এই লোনের চেক হস্তান্তর করেন। বিসিকের কার্যালয়ে এই চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক মোস্তারী মোর্শেদ স্মৃতি, শাহেলা আবেদিন ও সদস্য রেহনুমা মরিয়ম তুলি ও CWCCI এর কর্মকর্তা আমেনা বেগম ফাহি। এই মহতী কাজে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীকে ধন্যবাদ জানিয়ে পরিচালক মোস্তারী মোর্শেদ স্মৃতি বলেন, মহিলাদের আত্মকর্মসংস্থানমুখী প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসা,বানিজ্য এবং ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্প বিকাশে উইম্যান চেম্বারের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশের উন্নয়নে অবদান রাখার সংকল্পে আমাদের সম্মিলিত স্লোগান হলো, আমরাও নারী, আমরাও পারি।























