KSRM
Home কমিউনিটি সিআরবি সবুজ রক্ষার দাবীতে আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির মানববন্ধন

সিআরবি সবুজ রক্ষার দাবীতে আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির মানববন্ধন

0

এনআরবি কমিউনিটি / জনস্বার্থ / পরিবেশ প্রকৃতি / নিউজ ডেস্ক :

আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি চট্টগ্রামের সিআরবি রক্ষার দাবী নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে।

সেখানে কয়েকজন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতার মাধ্যেম ও কয়েকটি অনলাইন সংবাদ মিডিয়ার সূত্রে জানা যায়, শনিবার(২৪ জুলাই) বিকেলে নিউইয়র্কের জ্যকসন হাইটস্ ডাইভারসিটি প্লাজায় চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ধ্বংসের পায়তারা রোধে মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখা হয়। তাঁরা বলেন, আমরা প্রবাসী হলেও আমাদের হ্নদয়ে সব সময় বাংলাদেশ। তাই বাংলাদেশের কোন পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসাধন এবং পাহাড় ও গাছপালা কাটা আমাদের মনে কষ্ট দেয়। আমরা দেশকে ভালবাসি, তাই দেশের কল্যাণে আমরা সব সময় সজাগ থাকি।

তাঁরা আরো বলেন, আমরা হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে নই, কিন্তু এটা যেন হয় সিআরবির বাইরে রেলওয়ের কোন পরিত্যক্ত জায়গায়। মানববন্ধনের অন্যতম আয়োজক বাংলাদেশ কমিউনিটি নেতা সাংবাদিক রওশন আরা, নুরুল আনোয়ার, ফরিদা শেরিন বলেন, বাংলাদেশে সবুজ প্রকৃতি বাঁচাতে প্রয়োজনে আমরা লাগাতার কর্মসূচী দেব। পরের সপ্তাহে এভিনিউ সি প্লাজা ব্রুকলিনে থাকবে শান্তিপূর্ণ আয়োজন। এই মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমরা উপস্থিত সকল বাংলাদেশী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এদিকে প্রবাসেও সিআরবি রক্ষার দাবীতে মানববন্ধন হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে দেশের সুশীল সমাজে। এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট লেখক ও প্রকাশক মুহম্মদ নুরুল আবসার বলেন, চট্টগ্রামের মানুষ সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যেখানেই থাকুন না কেন চট্টগ্রামের যে কোন ন্যায্য আন্দোলন সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন। সিআরবি নিয়ে আমেরিকার নিউইয়র্কে যে নাগরিক সভা হল তাতে আমি আপ্লুত। তারা আগামী সপ্তাহে আরেকটি সমাবেশের আয়োজন করেছে, চট্টগ্রামের জন্য তাদের ভালোবাসা ও আন্তরিকতাকে আমি সাধুবাদ জানাই। তাদের দেখাদেখি বিশ্বের অন্যান্য স্থানেও প্রবাসী চট্টগ্রামবাসী সিআরবি রক্ষা আন্দোলনে এগিয়ে আসবেন বলে আমি প্রত্যাশা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here