KSRM
Home কমিউনিটি অক্সিজেন ব্যাংক। করোনা দূর্যোগে কমিউনিটি সেবায় মোস্তফা হাকিম ফাউন্ডেশন

অক্সিজেন ব্যাংক। করোনা দূর্যোগে কমিউনিটি সেবায় মোস্তফা হাকিম ফাউন্ডেশন

0

কমিউনিটি সেবা / নিউজ ডেস্ক :

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মোস্তফা হাকিম ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম মহানগর  এলাকার ১৬টি থানায় চালু রয়েছে  অক্সিজেন ব্যাংক। এসব থানা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীরা ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে রিফিল করেও নেওয়া যাবে। জানা যায়, মহানগরীর ১৬ থানায় আপাতত তিনটি করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।  চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো অক্সিজেন সিলিন্ডার রাখা হবে। পাশাপাশি নির্ধারিত ১৫টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকেও অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা যাচ্ছে।
চট্টগ্রামে করোনা আক্রান্ত অথবা অক্সিজেন স্বল্পতায় শ্বাস নিতে কষ্ট হয় এমন যে কেউ অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন । ব্যবহার করার পর শুধু একবার নয় রোগীর প্রয়োজন হলে বারবার অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন। এছাড়াও জরুরি মুহূর্তে যে কেউ নিকটস্থ যেসকল  স্থান হতে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।
১. ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়, আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর-০১৭২০৮১৮৫০৯
২. ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা-হাকিম দাতব্য চিকিৎসালয়ে আবদুর রাজ্জাক দুলাল- ০১৮৪২৫৫২৫৯০
৩. ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড নানা টাওয়ার (ডবলমুরিং থানার উত্তর পাশের গলি) ফরিদ আহমদ মুরাদ-০১৮৪২৩৮২১৯১
৪. ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক সাহেবর বাড়ি, পানির কল তালতলা জাহিদুল হক শিবলু- ০১৯৭৯৩৯১৩৩৩
৫. ২৫ নম্বর পশ্চিম রামপুর ওয়ার্ড সবুজবাগ হাজী শফিউল বশর সাহেবর চৌধুরী বাড়ি। দেলোয়ার হোসেন- ০১৯৭৯৩৯১৩৩৩)
৬. ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বড়পুল, হালিশহর রোড)। সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন- ০১৭১১১৪৫১৬২)
৭. ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুল। নুরুল আলম ভুট্রো- ০১৮১৮১৯৩৭০৪)
৮. শোলকবহর ওয়ার্ড সেকান্দর মিয়ার বিল্ডিং (ফরেস্ট গেইটের বিপরীতে। নুরুল আজিম- ০১৮১৩২৫৪২১৭
৯. ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু সাহেবের বাডড়ি (বালুছড়া)। জুবায়ের আরেফিন- ০১৮১৯৫৪৫৭৩৭)
১০. ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ছিদ্দিক আহম্মদ’র বাড়ি, ২১৭ তুলা পুকুর লেইন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহম্মদ- ০১৭১৫২৯৯৬৮১)
১১. ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড রাজভিলা, ৬নম্বর নজুমিয়া লেইন। আরিফ আহমেদ- ০১৭১৩১০৬০৭০
শুধুমাত্র এনআইডি কার্ড প্রদর্শন করেই বিনামূল্যে এই অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে পারবেন রোগী বা রোগীর স্বজন। প্রয়োজনে বাসাতেও পৌঁছে দিবে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। প্রাথমিকভাবে ৫০০ সিলিন্ডার দিয়ে বিনা মূল্যে এই অক্সিজেন সরবরাহের এই কমিউনিটি  সেবা দিচ্ছে মোস্তফা হাকিম ফাউন্ডেশন। ভবিষ্যতে চাহিদা বাড়লে ৪১টি ওয়ার্ডে অক্সিজেন ব্যাংক চালুর পরিকল্পনা করেছে বলে জানান আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতায় জনসেবায় এই করোনা দূর্যোগে আমরা এই অক্সিজেন সেবা চালু করেছি। আমাদের সাথে বিভিন্ন এলাকার গাউছিয়া কমিটির লোকজনও কাজ করছে। কেউ সিলিন্ডার রিফিল করতে চাইলে তাদেরও বিনা মূল্যে রিফিল করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর করোনার প্রথম ঢেউয়ে মোস্তফা হাকিম ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর জন্য এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চীন থেকে এক হাজার সিলিন্ডার আমদানি করে। তখন থেকেই চট্টগ্রাম মহানগর এলাকায় অক্সিজেন  ব্যাংক তৈরি করার প্রক্রিয়া শুরু হয়। শহরের বাইরেও  চট্টগ্রাম জেলার হাটহাজারী, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার মতো দুর্গম এলাকাতেও  সিলিন্ডার সরবরাহ করা হয়। এ ছাড়াও  সিটি এলাকার  বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালেও বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করে আসছে মোস্তফা হাকিম ফাউন্ডেশন।

……. স্পেশাল রিপোর্ট। সরোয়ার আমিন বাবু।
( কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটি নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com ).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here