আন্তর্জাতিক কমিউনিটি/ জীবনমান উন্নয়ন /নিউজ ডেস্ক :
ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) বিশ্বস্ত বন্ধু হয়ে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করে আসছে। নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পুষ্টি সুরক্ষা এবং সুশাসনসহ অনান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ইইউ এবং এর অন্তুর্ভুক্ত রাষ্ট্রগুলো টিম ইউরোপ গঠন করে ডিসেন্ট ওয়ার্ক (ভালো কাজ/ কার্যকরী পদক্ষেপ) এবং গ্রিন এনার্জি ট্রানজিশন (সবুজ শক্তি বিনিময়) নামে দুটি নতুন উদ্যেগ নিতে চলেছে।
সংশ্লিষ্ট সমাজবিজ্ঞানীরা বলছেন, এর মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিভিন্ন কমিউনিটির জীবনমানের উন্নয়ন হবে ও পারস্পরিক যোগাযোগে নলেজ শেয়ার বাড়বে।
এদিকে ইইউ এর অনলাইন অফিসিয়াল সূত্রে জানা যায়, বাংলাদেশের সাথে সাংস্কৃতিক বিনিময়কে গুরুত্ব দিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো বাংলাদেশ-ইইউ চলচ্চিত্র উৎসব (বিইইউএফএফ) আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে এই আয়োজন চলবে ৯ থেকে ৩০ জুন পর্যন্ত। এ উৎসবে বাংলাদেশ ও ইউরোপের মোট ২৩ টি চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশে থাকা দর্শকরা অনলাইনে উপভোগ করতে পারবেন চলচ্চিত্রগুলো। ইউরোপীয় চলচ্চিত্রগুলো বাংলা সাবটাইটেলসহ দেখা যাবে।
সূত্র বলছে, বাংলাদেশ-ইইউ এর এই বন্ধুত্বকে উদযাপন করতে এই চলচ্চিত্র উৎসব।
























