স্পোর্টস/তারুণ্য/নিউজ ডেস্ক :
আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় আজ রবিবার দিবাগত রাত ১ টায় মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এটি বছরের দ্বিতীয় সুপার ক্ল্যাসিকো ও বটে। বছরের প্রথম সুপার ক্ল্যাসিকোতে তারা মুখোমুখি হয়েছিলো কোপা আমেরিকার ফাইনালে।সে ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে ওঠে আর্জেন্টিনা। তাই ব্রাজিল চাইবে এই ম্যাচে জয় তুলে নিয়ে কোপা আমেরিকার সেই ক্ষত ভুলতে।তবে সাম্প্রতিক সমীকরণ মোটেই ব্রাজিলের জয়ের ক্ষুধাকে তৃপ্ত করার ইঙ্গিত দেয় না।দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গত ম্যাচে ভেনেজুয়েলার সাথে আর্জেন্টিনা জিতে এসেছে ৩-১ গোলের ব্যবধানে।অন্যদিকে চিলি’র বিপক্ষে কোন রকম ১-০ গোলের জয় তুলে প্রানে বেঁচেছে সেলেসাওরা।
দুদলের মুখোমুখি মোট ১০৮ দেখায় ব্রাজিল জিতেছে ৪৩ ম্যাচ এবং আর্জেন্টিনা জিতেছে ৪০ ম্যাচ বাকী ২৫ টি ম্যাচ ড্র হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লীগ করোনা মহামারীর অজুহাতে প্লেয়ার না ছাড়ায় দুই দলই গুরুত্বপূর্ণ অনেক প্লেয়ার ছাড়াই নামছে মাঠে।ব্রাজিলের সময়ের সেরা দুই গোলকিপার আলিসন (লিভারপুল), এডেরসন (ম্যান সিটি) ডিফেন্ডার দের মধ্যে উল্লেখযোগ্য থিয়াগো সিলভা (চেলসি) মিডফিল্ডের ফ্যাবিনহো (লিভারপুল) এবং এ্যাটাকিং ডিপার্টমেন্টের মুল সদস্য রিচার্লিসন (এভারটন) জেসুস (ম্যান সিটি) ফিরমিনো (লিভারপুল) এবং অভিষেকের অপেক্ষায় থাকা লিডস্ ইউনাইটেড এর রাফিনহাকে পাচ্ছে না কোচ তিতে। ইনজুরি থেকে ফিরলেও মাঠে নামা হচ্ছে না আরেক এ্যাটাকিং মিডফিল্ডার কৌতিনহো’র।
অন্যদিকে আর্জেন্টিনা ও পাচ্ছে না তাদের বর্তমান সময়ের আলোচিত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ (এস্টন ভিলা) এবং টটেনহ্যাম হটস্পার এর এরিক লামেলা ও গিওভানি চেলসো কে।
সাম্প্রতিক ফর্ম কিংবা দলের ইনজুরি সমস্যা এই দুই বিষয়ের চেয়ে এখন জয়-পরাজয় টাই মূখ্য দুদলের সমর্থক মহলে। আর্জেন্টিনার জয়ের মাধ্যমে কি কোপা আমেরিকার পুনরাবৃত্তি ঘটবে নাকি ব্রাজিলের জয়ের মাধ্যমে কোপা আমেরিকার প্রতিশোধ? তা সময়ই বলে দিবে।
– রাকিবুল হাসান জুবাইর
স্পোর্টস রিপোর্টার।






















