কমিউনিটি সেবা /জনকল্যাণ/নিউজ ডেস্ক :
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর অর্থায়নে করোনা মহামারির (কোভিড-১৯) প্রভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়াতে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত মানুষদের এই সহায়তা দেওয়া হয়। এই মানবিক কর্মসূচির আয়োজনে ছিল সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জোনাল হেড মোহাম্মদ কামাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন, সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাপতি আবুল কালাম শামসুল হক। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী জহির উদ্দিন শিকদার, ফেরদৌস আহমেদ, মামুনুর রহমান,আবদুস শুক্কুর প্রমুখ।
……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )
























