KSRM
Home কমিউনিটি ‘হ্যালো ছাত্রলীগ’। করোনা দূর্যোগ মোকাবেলায়  ছাত্রলীগের কমিউনিটি সেবা।

‘হ্যালো ছাত্রলীগ’। করোনা দূর্যোগ মোকাবেলায়  ছাত্রলীগের কমিউনিটি সেবা।

0

কমিউনিটি সেবা/কমিউনিটি ক্যাম্পাস/নিউজ ডেস্ক :

করোনা দূর্যোগকালে  বাংলাদেশ ছাত্রলীগ এবারে নিয়ে আসল কমিউনিটি সেবার নতুন ধারণা।
করোনা মহামারী প্রতিরোধকল্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা টেলিমেডিসিন সেবার পাশাপাশি রোগী এবং মৃতদেহ পরিবহণের জন্য বিনামূল্যে দিচ্ছে  এম্বুলেন্স সার্ভিস। এই সেবার নাম দিয়েছে তারা “হ্যালো ছাত্রলীগ”। চট্টগ্রাম মহানগর এলাকায়  করোনা রোগীরা এই সেবা গ্রহণ করতে পারবেন । করোনা আক্রান্ত  রোগীদের সেবা পেতে ০১৭৬৪৭৬৪০৪২০১৭২২৩৮২১৯০, ০১৫২১৩০২৮৪০  এইসব নাম্বারে কল দেওয়া যাবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান বলেন, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। করোনার এই মহামারী মোকাবেলায় আমরা যারা মেডিক্যাল শিক্ষার্থী তাদের ভূমিকাই বেশী হওয়া উচিত। এজন্য আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী কিন্তু অত্যন্ত সময়োপযোগী ‘ হ্যালো ছাত্রলীগ’ নামে এই জরুরী এম্বুল্যান্স সার্ভিসটি চালু করেছি। অক্সিজেন সিলিন্ডার সহ যাবতীয় মেডিক্যাল টুলস সমৃদ্ধ এই সার্ভিস। আজ চালু হওয়ার ঘোষণা প্রচার হওয়ার সাথে সাথে  অনেক কল আসছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি। আমরা প্রমান করতে চাই, ইতিহাসের পথ ধরে ছাত্রলীগ শত দূর্যোগ মোকাবেলায় সক্ষম।

…….. কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটি নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here