KSRM
Home ইয়ং কমিউনিটি নিজ মেধা ও পরিশ্রমে দেশকে এগিয়ে নিচ্ছে তরুণরা। : সজীব ওয়াজেদ।

নিজ মেধা ও পরিশ্রমে দেশকে এগিয়ে নিচ্ছে তরুণরা। : সজীব ওয়াজেদ।

0

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে ভার্চয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এসময় তিনি বলেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন মূলনীতি ধর্মনিরপেক্ষতা থেকে সরে যেতে পারে না । তিনি বলেন, আমরা যে ধর্মেরই হইনা কেন, আমরা সবাই বাঙালি। ১৭ নভেম্বর (ঙ্গলবার) রাত ৮টার দিকে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তরুণ সংগঠকদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, প্রতিবার আপনাদের দেখে আমি অনুপ্রাণিত হই। তিনি বলেন, আমাদের দেশে নালিশ করার একটা সংস্কৃতি রয়েছে। কিন্তু এই তরুণদের দেখুন, তারা নালিশ না করে নিজ সমাজের সমস্যা সমাধানে নিজ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ বলেন, যারা এখানে পুরস্কার পেয়েছেন এবং যারা পুরস্কার পাননি তাদের সবাইকে ধন্যবাদ। কেননা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সেই কাজটি করছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here