KSRM
Home ইয়ং কমিউনিটি পালিত হচ্ছে ই-কমার্স সপ্তাহ। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এর ধারাবাহিক কর্মসূচি

পালিত হচ্ছে ই-কমার্স সপ্তাহ। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এর ধারাবাহিক কর্মসূচি

0

৭ এপ্রিল থেকে সপ্তাহজুড়ে উদযাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। সপ্তাহ উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘গ্রাম থেকে বিশ্বে ই-কমার্সই শীর্ষে’। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন(বিওই) , ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ই- ক্যাব), ডিজিটাল জেনারেশন  সহ কয়েকটি সংগঠন এবং  সারা দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠন, আইটি বিজনেস ফোরাম ও  ই- বিজনেস  উদ্যোক্তারা সপ্তাহটি উদযাপন করছেন।
ইতোমধ্যে বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন (বিওই) তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩১ মার্চ সিলেটে সম্পন্ন করেছে ই- বিজনেস  বিষয়ক এক সেমিনার ও কর্মশালা। সেমিনারে বলা হয়, অনলাইন ক্রস-বর্ডার সুবিধার মাধ্যমে জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে তথ্য প্রযুক্তির মাধ্যমে ই-বিজনেস দক্ষতা অর্জনে আমাদের কাজ করে যেতে হবে। শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর না করে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে ব্যবসাকে টেকসই করতে হবে। আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবসার একমাত্র প্ল্যাটফর্ম বানিয়ে না ফেলি।
বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন (বিওই) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তারী মোরশেদ স্মৃতির সভাপতিত্বে  সিলেট নগরীর মির্জা জঙ্গল রোডস্থ হোটেল নির্ভানা ইন – এর কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ -এর সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগ -এর সাধারণ সম্পাদক প্রফেসর জাকির হোসেন, প্রফেসর ডক্টর মনিরুল ইসলাম, সিলেট জেলা যুবলীগ -এর সভাপতি শামিম আহমেদ। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন সদস্য আর এস রীমার সঞ্চালনায় আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট আইসিটি বিশেষজ্ঞ মো.  আখতারুজ্জামান সরকার , জাহিদুল আলম শাহ, ইফতেখার আবেদিন চৌধুরী, গোফরান উদ্দিন, আখতার মাহমুদ পারভেজসহ আরো অনেকে অংশ নেন। অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ে ছিলেন সাসটেক পরিচালক সরোয়ার আমিন বাবু। সার্বিক সহযোগিতায় ছিলেন সেভ সিলেট -এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়ান মমিনুল হক।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার টেকসই ই-বিজনেস -এর ক্ষেত্রে তরুণ উদ্যোগক্তাদের বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছে, যার সুফল এরইমধ্যে উদ্যোক্তারা পেতে শুরু করেছে।
অনুষ্ঠান সমাপনীতে সভাপতির  বক্তব্যে  বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন (বিওই) এর  সভাপতি মোস্তারী মোরশেদ স্মৃতি বলেন,  তথ্যপ্রযুক্তির সদ্ব্যাবহারে  নিত্য নতুন আইডিয়া আর কর্ম উদ্দীপনায় বদলে যাচ্ছে চিরায়ত সমাজ কাঠামো। ই – বিজনেসে  হয়ে উঠছে আত্মকর্মসংস্থানমুখী এক দক্ষ মানবসম্পদ। গড়ে উঠছে ডিজিটাল সোসাইটি।  অনলাইন দুনিয়ায় দাপিয়ে  তারা হয়ে উঠছে হাইটেক প্রযুক্তি নির্ভর এক কমিউনিটি। যাদের মেধা,মনন ও প্রজ্ঞায় উদ্ভাসিত হচ্ছে এক নতুন বাংলাদেশ।
তিনি আরো বলেন ডিজিটাল বাংলাদেশের সেই স্বপ্ন সারথি বাংলাদেশ  অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন। এটি শুধু এখন একটি সংগঠন নয়, বরং হাজারো তরুণ তরুণীর কর্মচান্চল্য, কর্ম উদ্দীপনাপূর্ণ ও সৃজনশীলতায় ভরপুর  একটি প্লাটফর্ম।
তিনি আরো  বলেন, বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন কাজ করে চলেছে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত একটি উন্নত ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে শরীক হয়ে । তাই এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছোট ও মাঝারি  ব্যবসায়ীদেরকে তথ্য  প্রযুক্তিতে দক্ষ করে ই-কমার্স বা   ই-বিজনেস ও ডিজিটাল মার্কেটিং এ উৎসাহিত করছি।এখন পুরো পৃথিবীতে  আমাদের মার্কেট ইকনমি। ইন্টারনেট দুনিয়া আমাদের সামনে যে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করা আমাদের প্রয়োজন। । আমরা ঢাকা,সিরাজগঞ্জ,নারায়নগন্জ  ও  চট্টগ্রামের পর এবারে পূণ্যভূমি সিলেটে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছি । সিলেটের দুই শতাধিক  কলেজ বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী ও উদ্যোক্তা  এই ” Road to Sustainable E- Business ” শীর্ষক সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছে। রমজানের পর আমরা আরো কয়েকটি জেলায় এই ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here