কমিউনিটি সেবায় মানবিক সংগঠন ‘হাসি’
পথচারী, সাধারণ মানুষ ও কমিউনিটি সেবায় আরেক ধাপ এগিয়ে গেল মানবিক সংগঠন হাসি। আর্ত মানবতার সেবায় সংগঠনটি করোনা দূর্যোগে চট্টগ্রামের বক্সির হাটে প্রয়োজনীয় গরম সুপেয় পানির ব্যবস্থা করল অটোমেশিন স্থাপন করে। ইতিপূর্বে তারা চট্টগ্রামের কোতোয়ালি মোড়,চাক্তাই ও ষোলশহর জামেয়া মাদ্রাসা সম্মুখে সুপেয় পানির অটোমেশিন বসায়। আজ বুধবার (২৩ ডিসেম্বর)
চট্টগ্রামের নগরীর বক্সির হাটস্থ আনসার ক্লাবের সম্মুখে চতুর্থ আরেকটি বিশুদ্ধ ঠান্ডা ও গরম পানির মেশিন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।এসময় খোরশেদ আলম সুজন বলেন, আর্ত মানবতার সেবায় হাসি সংগঠনের প্রত্যেকটা কার্যক্রম খুবই প্রশংসনীয়। তারা যেন নিঃস্বার্থভাবে জনসেবায় আত্মনিয়োগ করে।
সৌদি প্রবাসী মোছলেহ উদ্দিন মুন্নার প্রতিষ্ঠিত এই সংগঠনের উদ্যোগে সর্বসাধারণের তৃষ্ণা নিবারনের জন্য নগরীতে এসব মেশিন স্থাপন করা হচ্ছে। তার হাসি সংগঠনের স্বেচ্ছাসেবকরা করোনা কালে ত্রান বিতরন, মাস্ক,সাবান,নগদ অর্থ প্রদান সহ দীর্ঘ ৬ বছর যাবত অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই অটোমেশিন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির – পরিচালক সৈয়দ সগীর আহমেদ, বিশিষ্ট রাজনিতিবিদ আবুল মনসুর,
আফছার উদ্দিন, ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, মোহাম্মদ মহিউদ্দিন, সোলাইমান সুমন, মোঃ মোর্শেদ আলম, মোহাম্মদ আইয়ুব,শহিদুল আলম লিটন, মহিউদ্দিন সুমন,মোহাম্মদ লিটন, ইরফানুল আলম হিমেল, সাইফ উদ্দিন,আনিসুল ইসলাম সৌমিক, তোফাজ্জল হোসেন রোকন, সৌরভ সেন সহ অন্যন্যরা। এই সময় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ও পথচারীদের মাঝে সার্জিক্যাল মাস্ক এবং হাসি”র নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
..প্রেস বিজ্ঞপ্তি।
























