KSRM
Home কমিউনিটি স্বাস্থ্য বিধি প্রতিপালনে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্বাস্থ্য বিধি প্রতিপালনে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

0

কমিউনিটি হেলথ/কমিউনিটি ফোরাম/নিউজ ডেস্ক :

করোনা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ রোধ করার লক্ষ্যে দোকান মালিক সমিতির প্রতিনিধিদেরকে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান। বুধবার(৫ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর ব্যবসায়ী দোকান মালিক সমিতির বিভিন্ন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিনি আরও বলেন, সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করা সহ হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে , সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে, সরকার ঘোষিত নির্দিষ্ট সময় অনুযায়ী দোকান ও শপিং মল খোলা রাখতে হবে, সরকারের নির্দেশনা সম্বলিত প্লাকার্ড শপিংমল ও দোকানের সামনে স্থাপন করতে হবে। এ সময় মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনের কপি উপস্থিত সকলকে প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রামের উপ-পরিচালক( স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামাল, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আসাদ ইফতেখার সভাপতি, সানমার ওশানসিটি, মিয়া মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক, ফিনলে স্কয়ার শপ ওনার্স এসোসিয়েশন, এ কে এম আব্দুল হান্নান আকবর সাধারণ সম্পাদক, মিমি সুপার মার্কেট, দিলীপ কুমার ধর, সহ-সভাপতি, মিমি সুপার মার্কেট, স্বপন মুহুরী, ম্যানেজার, আফমি প্লাজা, মোঃ আশিকুর রহমান, ব্যবসায়ী প্রতিনিধি, আফমি প্লাজা, মোহাম্মদ সামির, সভাপতি, বিপণি বিতান চট্টগ্রাম, খুরশিদ আলম, সাধারণ সম্পাদক, নিউমার্কেট, সালেহ আহমেদ সুলেমান,সভাপতি, দোকান মালিক সমিতি, আলহাজ্ব বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি, টেরিবাজার ব্যবসায় সমিতি, আলহাজ্ব আমিনুল হক, সভাপতি, টেরীবাজার ব্যবসায়ী সমিতি, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, টেরিবাজার ব্যবসায়ী সমিতি, মোঃ আবুবকর রানা, প্রতিনিধি, জহুর মার্কেট, কাজী মোঃ আজিজুল হক, সহ-সভাপতি, বে শপিং সেন্টার,মোস্তাক আহমেদ চৌধুরী, সভাপতি, সেন্ট্রাল প্লাজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here