KSRM
Home কমিউনিটি তরুণ কমিউনিটির আশার আলো। বাংলাদেশের জাহিন জাতিসংঘের “তরুণ নেতা” নির্বাচিত।

তরুণ কমিউনিটির আশার আলো। বাংলাদেশের জাহিন জাতিসংঘের “তরুণ নেতা” নির্বাচিত।

0

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী তরুণ কমিউনিটির মাঝে আশার আলোয় আলোকিত করছে জাহিন। বাংলাদেশের জাহিন জাতিসংঘের ” তরুণ নেতা ( Young Leader)” নির্বাচিত হয়েছে। ২২ বছর বয়সী জাহিন রাজিন আরো ১৬ জন তরুণ নেতার সাথে ২০২০ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা( Sustainable Development Goal- SDG) অর্জনে কাজ করে যাবে। SDG এর জন্য তরুণদের মধ্যে কাজ করে যাওয়া বিশ্বের সবচেয়ে মানসম্পন্ন ও মর্যাদাপূর্ণ প্লাটফর্ম এই নির্বাচন। জাতিসংঘ প্রতি দুবছরে এ কাজের জন্য ১৮ থেকে ২৯ বয়সী মেধাবী তরুণদের বাছাই করে থাকে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের তরুণ বিষয়ক প্রতিনিধি জয়ত্না উইক্রামানিয়াকি (Jayathma Wickramanayake) জাহিন সম্পর্কে বলেন, জাতিসংঘ এবার এক কঠিন সময়ে প্রতিষ্টা বার্ষিকী পালন করছে। তরুণরা কিভাবে উন্নয়ন লক্ষ্যমাত্রা( SDG) অর্জনে নেতৃত্বের ভূমিকা রাখছে তা আমরা আমাদের কার্যক্রমে তুলে করছি। ২২ বছর বয়সী জাহিন টেকনোলজি নির্ভর কিছু উদ্যোগ নিয়েছে, যা পানি নিরাপত্তা, মানব উন্নয়ন, ভাষা শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক। ” ক্লিনটন বিশ্ব উদ্যোগ ও ঘোষণা প্রকল্প” রও সহযোগী সে। জাহিনের কোয়ান্টাম পলিকেমিক্স উদ্যোগটি সম্পূর্ণ টক্সিন মুক্ত,পরিবর্তনশীল ও পরিবেশ বান্ধব। এই প্রকল্পে জুট মিলে পাট ও পাট বর্জ্য থেকে ন্যানো প্রযুক্তি ও জৈব প্রযুক্তির মাধ্যমে পরিবেশ বান্ধব বায়োপ্লাস্টিক উৎপাদিত হচ্ছে। মাত্র দশ মিনিটে দ্রবীভূত উপাদান থেকে এই নতুন পণ্য উৎপাদন সম্ভব। এই পরিবেশ বান্ধব পন্যটি মাটির সাথে এক মাসের মধ্যে মিশে যাওয়ায় এটি পলিথিন ব্যাগ ও প্যাকেজিং এর বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। বাংলাদেশের জাহিন ছাড়াও জাতিসংঘের এই তরুণ উদ্যোক্তা বিষয়ক উদ্যোগে আরো যেসব দেশের তরুণ প্রতিনিধি রয়েছে, দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, বুলগেরিয়া, চীন, কলম্বিয়া, মিশর, আয়ারল্যান্ড, লাইবেরিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু,সেনেগাল, তুরস্ক, উগান্ডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here