KSRM
Home ইন্টারন্যাশনাল আমেরিকার ইউটার্ন। মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জলবায়ু চুক্তিতে ফেরা।

আমেরিকার ইউটার্ন। মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জলবায়ু চুক্তিতে ফেরা।

0

নিউজ ডেস্ক : আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পর প্রথম দিনেই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ১৫ টি সিদ্ধান্তের মধ্যে বেশ আলোচিত হচ্ছে জলবায়ু চুক্তিতে ফেরা ও কয়েকটি দেশ থেকে মুসলিম নিষেধাজ্ঞা তুলে নেয়া। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন। প্রায় ২০০ দেশের এই প্লাটফর্ম থেকে ছিটকে পড়ে তখন আমেরিকা। এটি তখন বেশ আলোচিত ও সমালোচিত হতে থাকে। ক্লাইমেট চেইঞ্জ নিয়ে কাজ করার আমেরিকার যে প্রতিশ্রুতিগুলো ছিল তা চ্যালেন্জের সম্মুখীন হয়। জো বাইডেন তার নির্বাচনী ইশতেহারে জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা করেছিলেন। এছাড়াও ২০২০ সালে করোনা পেনডেমিকের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে এসেছিল আমেরিকা। জো বাইডেন আবারও এই গুরুত্বপূর্ণ সংস্থায় ফিরে এলেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে ইউটার্ন বলে উল্লেখ করে বলেন, এরফলে আমেরিকা আবারও আন্তর্জাতিক কমিউনিটির এই দুই গুরুত্বপূর্ণ প্লাটফর্মে ফিরে আসল। এতে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং জনকল্যাণে বিশ্বে আরো বেশী ভূমিকা রাখতে পারবে আমেরিকা।
কয়েকটি মুসলিম প্রধান দেশের উপর আমেরিকার ভিসা নিষেধাজ্ঞাও তুলে নিলেন নতুন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, এতে মুসলিম বিশ্বের সাথে আমেরিকার সম্পর্ক আরো বেশি উন্নয়ন হবে।
এছাড়াও মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ বন্ধ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিলেন জো বাইডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here