KSRM
Home কমিউনিটি কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ক প্রশিক্ষণ

কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ক প্রশিক্ষণ

0

কমিউনিটি সেবা /জনকল্যাণ/নিউজ ডেস্ক :

সেন্টার ফর ডিজেবলিটি ডেভলপমেন্ট (সি ডি ডি )এর উদ্যোগে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল সমাজে ন্যায় বিচার এর প্রবেশাধিকার নিশ্চিত করতে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ প্রাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড সমুহ হলো ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড ও ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড। প্রত্যেকটি ওয়ার্ড থেকে সমান আনুপাতিক হারে মোট ১৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। সাথে ২ জন করে প্রতিবন্ধী ব্যক্তিও কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর বেবি দোভাষ ও সমাজসেবক  আহিল সিরাজ। কর্মশালায় উপস্থিত ছিলেন সি ডি ডি’র জেলা অফিসার নার্গিস আক্তার, জুনাইদুর রহমান,, ইকবাল হোসাইন, রোকসানা বেগম। বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দের মধ্যে ছিলেন হাজী জাহাঙ্গীর আলম, শিশির দে, সেলিম আহমেদ, সেকান্দর কবীর, আবদুল জলিল, এডভোকেট ফারজানা আক্তার, নুর মোস্তফা টিটু, আইনুল কবীর জিতু, আবদুল খালেক, মোঃ আব্বাস, জয়নাল আবেদীন, আবুল কালাম,পুজা বড়ুয়া, রুপালি বেগম, হামিদা বানু, শেলী আক্তার নুর বেগম।
প্রশিক্ষণ কর্মশালাটির কারিগরি সহযোগিতায় ছিল
জার্মান ফেডারেল মিনিস্ট্রি  ফর কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট  এবং যুক্তরাজ্য সরকারের ফরেইন কমনওয়েলথ  ডেভেলপমেন্ট অফিস।

………..(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন communitytvnews@gmail.com )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here