
নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও জীবন যাত্রা স্বাভাবিক হয়ে আসছে। সরকারী নির্দেশনা মেনে প্রবাসীরাও অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি অবসর বিনোদনেও সময় দিচ্ছেন। টানা পাঁচ মাসের ঘরবন্ধি থেকে মুক্ত হয়ে খোলাবাতাসে মিলনমেলায় আনন্দে মেতে উঠছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিও। সম্প্রতি কমিউনিটির মুন্সিগঞ্জ জেলার প্রবাসিরা কেপটাউনের কেলিমন্ড সমুদ্র সৈকতে দিন ব্যাপি বিভিন্ন গ্রুপে ফুটবল,দৌড়, হাড়ি ভাংগা,মুরগির লড়াই সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেন সবাই। কমিউনিটি নেতা খোকন প্রধানের পরিচালনায় ও জিয়াউর রহমানের, সফিক ও মোক্তার এর যৌথ সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ি আবদুর রাহিম খান। উপস্থিত ছিলেন আতাউর মাদবর, আমানউদ্দিন, তাজুল স্বপন, জিয়া খান সহ কেপটাউনে বসবাসরত কয়েকশত প্রবাসী। দীর্ঘ লকডাউন শেষে মুন্সিগঞ্জ জেলার প্রবাসীরা বনভোজনে একত্র হতে পেরে দির্ঘদিনের একঘেয়েমি ভুলে যান। পরস্পর কুশল বিনিময়ে তারা এমন সুন্দর আয়োজনের জন্য মুন্সিগঞ্জের সিনিয়র ব্যবসায়ীদের ভুয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও মিলেমিশে প্রবাসিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ধরে রাখার আহবান জানান। খেলায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরুস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।























