KSRM
Home পুলিশ কমিউনিটি শাহাব উদ্দীন কোরেশী। পুলিশ কমিউনিটির আইকন।

শাহাব উদ্দীন কোরেশী। পুলিশ কমিউনিটির আইকন।

0

বাংলাদেশ পুলিশের ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং প্রধান অতিরিক্ত আইজি মো. শাহাব উদ্দীন কোরেশী দীর্ঘ ৩১ বছরের বর্নাঢ্য কর্মজীবন সমাপ্তি করে সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। অত্যন্ত সৎ ও কর্মনিষ্ঠ এই পুলিশ অফিসারের অবসরে অনুভূতি জানাচ্ছেন তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁকে খুব কাছে থেকে দেখা বিশিষ্ট সমাজসেবক মামুন চৌধুরী বলেন, জনাব শাহাব উদ্দীন কোরেশী ছিলেন পুলিশ কমিউনিটির আইকন। তিনি ছিলেন একজন অনুকরনীয় আদর্শবান সরকারী কর্মকর্তা। সৎ ও দক্ষ চট্টগ্রামের তথা রাংগুনিয়ার এই কৃতিসন্তান ক্ষমতা এবং সম্পদের নিকটে এবং পুলিশের AIGP থাকার পরেও সাধারন জীবন যাপন করতেন। অঢেল ধন সম্পদের পাহাড় তিনি করেন নি। সততার সাথে সরকারি দায়িত্বের প্রতি অবিচল ছিলেন তিনি আজীবন। চট্টগ্রাম সমিতি ঢাকার ট্রাস্টী বোর্ডের ভাইস-চেয়ারম্যান, দেশের সৎ পুলিশের একজন জীবন্ত আইডল, ভালো মনের আমাদের কোরেশী ভাই , ৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৮৯ সনে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। দু:খজনক গত বছর আগস্টে এই সময়ে ডেংগুতে ভাবী মাত্র কয়েক দিনেই আল্লাহর ঢাকা সাড়া দিয়ে চলে যান। দুটি ছেলেকে হাফেজও করেছিলেন তিনি। রাঙ্গুনিয়া অাদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রাঙ্গুনিয়ার গর্ব, পুলিশ ডিপার্টমেন্টের একজন সৎ ও চৌকস অফিসার জনাব মোঃ শাহাব উদ্দিন কোরেশী ভাই । আল্লাহ কোরেশী ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here