KSRM
Home পুলিশ কমিউনিটি কমিউনিটি স্বাস্থ্যসেবা। চট্টগ্রামে পুনাক এর উদ্যোগে স্ত্রী ও প্রসূতি রোগের...

কমিউনিটি স্বাস্থ্যসেবা। চট্টগ্রামে পুনাক এর উদ্যোগে স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসা সেবা চালু।

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যােগে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবায় চালু হলো স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসা সেবা।
নতুন বছর ২০২১ সালে ২ জানুয়ারি সকাল ১১ টায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের বিভাগীয় পুলিশ হাসপাতালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এ কার্যক্রম উদ্বোধন করেন পুনাক সভানেত্রী (সিএমপি) শরমিন জাহান।
সিএমপি’র এ কার্যক্রম পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিএমপি চট্টগ্রামের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের চিকিৎসায় বিভাগীয় পুলিশ হাসপাতালে এ কার্যক্রম চালু করা হয়। এতে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ রওনক জাহান সপ্তাহে দুই দিন বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করবেন বলে জানা যায়।
এছাড়া পুনাক সিএমপি’র উদ্যোগে পুনাক তহবিল থেকে ৪ জন অসুস্থ নারী পুলিশ সদস্যের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন পুনাকের সভানেত্রী শরমিন জাহান।
উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে সেখানে আরও উপস্থিত ছিলেন, পুনাক সিএমপি’র সহ সভানেত্রী রোকসানা জাহান, শিউলি ভৌমিক, পুনাক সিএমপি’র সাধারণ সম্পাদিকা সানোয়ারা সুলতানা, পুনাক সিএমপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here