
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন জেলার মত চট্টগ্রাম জেলা পুলিশও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। ‘ মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যেগে ৩১ অক্টোবর পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি সাধনময় ভট্টাচার্য। সভায় চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সীতাকুণ্ড থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলাউদ্দিন সাবেরী ও চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং অফিসার এসআই ফখরুদ্দিন আল রাজীবকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সহকারী পুলিশ সুপার (এসএএফ) শামসুল আরেফীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) আফরুজুল হক টুটুল, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ, সাতকানিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এম এ মোতালেব, হাটহাজারী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ এস এম নুরুল হুদা, মীরসরাই থানা কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী প্রফেসর নাসির উদ্দন, সুশীল সমাজের প্রতিনিধি নির্মল কান্তি দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, সিপিও অফিসারগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র : চট্টগ্রাম জেলা পুলিশ। এদিকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিএমপি পাঁচলাইশ মডেল থানার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর), সিএমপি, বিজয় বসাক, বিপিএম পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা ও সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যান সমিতির সভাপতি এম. এ. মোতালেব সিআইপি। সভাপতিত্ব করেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া।
























