আন্তর্জাতিক কমিউনিটি/ কমিউনিটি হেরিটেজ/ নিউজ ডেস্ক :
বাংলাদেশ সহ ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ,কম্বোডিয়া,ভিয়েতনাম সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি ভাষাভিত্তিক ও নৃতাত্ত্বিক কমিউনিটিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও এই অঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন কমিউনিটির উৎসব উপলক্ষেও তিনি শুভেচ্ছা জানান। জো বাইডেন তাঁর অফিসিয়াল অনলাইন সাইটে লিখেন, Jill and I send our warmest wishes to the many South Asian and Southeast Asian communities celebrating Vaisakhi, Navratri, and the incoming New Year across the country this week. Happy Aluth Avurudda, Happy Bihu, Happy Cheti Chand, Happy Gudi Padwa, Happy Khmer New Year, Happy Navreh, Happy Pohela Boishakh, Happy Pana Sankranti, Happy Pi Mai, Happy Puthandu, Happy Rongali Bihu, Happy Songkran, Happy Tamil New Year, Happy Ugadi, and Happy Vishu! In this season of hope, we are wishing this New Year brings you and your families prosperity and light. জিল এবং আমি এই সপ্তাহে সারাদেশে বৈশাখী, নবরাত্রি এবং আগত নববর্ষ উদযাপনকারী অনেক দক্ষিণ এশীয় এবং দক্ষিণ-পূর্ব এশীয় সম্প্রদায়ের কাছে আমাদের উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি। শুভ আলুথ আভুরুদ্দা, শুভ বিহু, শুভ চটি চাঁদ, শুভ গুড়ি পাডোয়া, শুভ খেমার নববর্ষ, শুভ নব্রেহ, শুভ পহেলা বৈশাখ, শুভ পান্না সংক্রান্ত, শুভ পাই মাই, শুভ পুঠান্দু, শুভ রঙ্গালী বিহু, শুভ সংকরঙ্কন, শুভ তামিল নববর্ষ, শুভ উগাদি এবং শুভ বিষু! নববর্ষের এই শুভেচ্ছায় আমরা আশা করি, এই মৌসুমে আপনার এবং আপনার পরিবারে সমৃদ্ধি এবং আলো বয়ে আনবে।
উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে বেশী অভিবাসীদের দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, চীন, ভিয়েতনাম সহ দক্ষিণ -পূর্ব এশিয়ার বিভিন্ন ভাষাভিত্তিক কমিউনিটির বসবাস। এবারের নির্বাচনী ইশতেহার ও প্রচারণা অভিযানে বিভিন্ন দেশের অভিবাসীদের সুযোগ সুবিধার ঘোষণা দেন জো বাইডেন। তাছাড়া তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মায়ের দিক দিয়ে একজন দক্ষিণ এশিয়ার তামিল বংশোদ্ভূত।
(ছবি: সংগৃহীত)। তথ্যসূত্র: অনলাইন সাইট।
























