কমিউনিটি ইয়ুথ / তারুণ্য / নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভিন্ন উপ-কমিটিগুলোতে অপেক্ষাকৃত তরুণ কমিউনিটি থেকে সদস্য হতে দেখা যাচ্ছে । ইতোমধ্যে দক্ষিণ চট্টগ্রাম থেকে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, ক্রীড়া সংঘটক ও বিজনেস কনসালট্যান্ট মামুন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক জাহিদুর রহমান সোহেল সহ আরো কয়েকজন তরুণ নেতা দলের বিভিন্ন উপ-কমিটিতে স্থান পেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষীত ও পরিচ্ছন্ন দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে। উপ- কমিটিগুলোতে অপেক্ষাকৃত তরুণদের আনায় ইতিবাচক হিসেবে দেখছেন চট্টগ্রামে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরা। তারা বলছেন, যেহেতু কাঠামোগত কারনে যোগ্য অনেককেই দলের মূল কমিটিতে আনা সম্ভব হচ্ছে না, তাই তাঁদেরকে উপ- কমিটিতে আনার যৌক্তিকতা আছে। তাছাড়া তারুণ্যের সৃজনশীলতাকে দলীয় কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল দলীয় সূত্রে জানা যায়, এবার দক্ষিণ চট্টগ্রামরই চন্দনাইশ থেকে এলেন দেশের আবাসন ও পর্যটন শিল্পের সাথে জড়িত অপেক্ষাকৃত তরুণ ব্যবসায়ী নেতা আব্দুল কৈয়ুম চৌধুরী। তিনি দলের কেন্দ্রীয় “ত্রাণ ও সমাজকল্যাণ” উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তিনি রিহ্যাব সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রিহ্যাব, চট্টগ্রাম অঞ্চলের প্রেসিডেন্ট। তাঁকে কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য করায় তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আরো কৃতজ্ঞতা জানান দলের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর প্রতি। জানা যায়, আব্দুল কৈয়ুম চৌধুরী সফলতার সাথে দীর্ঘদিন দক্ষিণ চট্টগ্রামেের বৃহত্তম কমিউনিটি ফোরাম চন্দনাইশ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। চন্দনাইশ উপজেলার বিভিন্ন সামাজিক, সেবামূলক ও মানবিক কাজেও তিনি সক্রিয়। বেশ কয়েকবছর ধরে নেতৃত্ব দিচ্ছেন দেশের আবাসন ও পর্যটন শিল্পে। পর্যটন নগরী কক্সবাজারে আছে তার পাঁচ তারকা হোটেল কক্স-টুডে। তিনি এটির ব্যবস্থাপনা পরিচালক।























