KSRM
Home ইন্টারন্যাশনাল জলবায়ু সম্মেলনে বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

জলবায়ু সম্মেলনে বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

0

আন্তর্জাতিক কমিউনিটি /পরিবেশ/নিউজ ডেস্ক :

আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে বিশ্বের ৪০ টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। বৃহস্পতিবার(২২ এপ্রিল) শুরু হওয়া দুই দিনের এই অনলাইন কনফারেন্সে ৪০টি দেশের নেতারা যোগ দেন। তারা সম্মেলনে জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ দেন। ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ নামে এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারণকৃত ভিডিও বার্তায় কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, “বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে দ্রুত ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোকেও ঝুঁকি নিরসন ব্যবস্থায় মনোনিবেশ করা উচিত।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here