Home ইয়ং কমিউনিটি কমিউনিটি আইকন। মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে রুমাইয়া সুচি

কমিউনিটি আইকন। মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে রুমাইয়া সুচি

0

কমিউনিটি আইকন/নারী উদ্যোক্তা / নিউজ ডেস্ক।

তিনি ছিলেন একসময় ফ্যাশন ডিজাইনার ও ইভেন্ট অর্গানাইজার। দেশীয় পোশাক ও সংস্কৃতি বিকাশে রেখেছেন অগ্রণী ভূমিকা ।  একসময় তিনি  উপলব্ধি করলেন দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করবেন। নিজ সমাজ, নিজ সংস্কৃতি ও নিজ কমিউনিটির জীবন জীবিকার মান উন্নয়নে কাজ করে যাবেন। সামাজিক দায়বদ্ধতায় তাই গড়ে তুললেন  একেকটি কর্মসংস্থানমুখী প্রতিষ্ঠান। এবার পশ্চাৎপদ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠা করলেন সুচি বিউটি লাইফস্টাইল। তিনি রুমাইয়া সুচি। একজন সফল নারী উদ্যোক্তা ও কমিউনিটি আইকন। উইমেন কমিউনিটিকে তিনি নিয়ে যেতে চান এক অনন্য উচ্চতায়। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে তিনি কাজ করে চলেছেন অবিরাম।

এরই ধারাবাহিকতায় রোববার (৬ জুন) চট্টগ্রাম শহরের অভিজাত এলাকা মেহেদীবাগে উদ্বোধন হলো তাঁর নতুন চমক সুচি বিউটি লাইফস্টাইল। কেক ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশে  সাউথ আফ্রিকার অনারারী কনসাল সোলায়মান আলম শেঠ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, এতবড় সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ। আমাদের মেয়েরা যে সৃজনশীলতা ও কর্ম উদ্যমের উদাহরণ সৃষ্টি করছে, এজন্য তাঁদের আমি সাধুবাদ ও উৎসাহ জানাই। সমাজে নারীরা এখন আর পিছিয়ে নেই। নিত্য নতুন সব আইডিয়া শেয়ার করে এর বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন ও দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি সুচির সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি বিশিষ্ট নারীনেত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুন নাহার বলেন, একজন নারী হয়ে আমি গর্বিত যে, আমাদের মহিলা সমাজ বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকতার সমন্বয়ে কর্মসংস্থানমুখী ব্যবসা বানিজ্যে অবদান রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার রুমাইয়া সুচি বলেন,
একই ছাদের নীচে মহিলাদের আকর্ষণীয় পোশাকের শোরুম হতে শুরু করে বিউটিফিকেশনের সব আয়োজন এখানে। আছে স্পা, মেকওভার, ফেসিয়াল, ব্রাইডাল বিউটিফিকেশন, টোটাল ওয়েডিং বিউটিফিকেশন প্যাকেজ। যথাযত স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ হেলথকেয়ারে সব আয়োজন। রিফ্রেশমেন্টের জন্য আছে কফি হাউস।
তিনি আরো বলেন, চট্টগ্রামে এটাই আন্তর্জাতিক মানের একটি লাইফস্টাইল ডেভেলপমেন্ট সেন্টার। বন্দরনগরী চট্টগ্রামকে বানিজ্যিক রাজধানী বলা হয়। সেই বানিজ্যিক রাজধানীকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য যারা কাজ করছেন তাঁদের সাথে আমারও এই প্রয়াস।

 

……….( কমিউনিটি টিভির একটি বিভাগ কমিউনিটি আইকন। নারী উদ্যোক্তা সহ কমিউনিটির জীবনমান উন্নয়নে যারা কাজ করছেন তাঁদেরকেই এই বিভাগে তুলে ধরা হয়। যে কেই যে কোন কমিউনিটির সাফল্যগুলোর তথ্য ও ছবি পাঠাতে পারেন ইমেইলে
communitytvnews@gmailcom )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here