KSRM
Home কমিউনিটি এখনো জাপানি গাড়িই সেরা। চট্টগ্রামে চলছে তিনদিন ব্যাপি মোটর ফেস্ট

এখনো জাপানি গাড়িই সেরা। চট্টগ্রামে চলছে তিনদিন ব্যাপি মোটর ফেস্ট

0

কর্পোরেট/ব্যবসা বানিজ্য/নিউজ ডেস্ক :

বাংলাদেশে এখনো জাপানি গাড়ির কদর বেশী। দাম,কোয়ালিটি ও সৌন্দর্য সব দিক বিবেচনায় ক্রেতাদের কাছে এখনো জাপানি গাড়িই সেরা। তাছাড়া জাপানি গাড়িগুলো অধিকতর টেকসই ও উন্নত। গাড়িগুলোর নিত্য নতুন মডেল বাংলাদেশের ক্রেতাদের আকর্ষণ করে। কথাগুলো বললেন বাংলাদেশে জাপানি মিতসুবিশি মোটর্স এর অথরাইজড ডিলার রেংগস লিমিটেড চট্টগ্রামের সিনিয়র এক্সিকিউটিভ মো. ইয়াসিন সুজন। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মোটর ফেস্ট পরিদর্শনকালে প্রতিবেদককে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন দেশের নির্মিত গাড়ীর বাজার বিশ্লেষণ করলে বাংলাদেশে বর্তমানে জাপানি গাড়ীর মার্কেট শেয়ারিং প্রায় ৮০% এর অধিক। তারমানে বাংলাদেশে গ্রাহকদের গাড়ী পছন্দের তালিকায় এখনো জাপান সেরা। তাঁদের কাছে জাপানি গাড়ী কোম্পানিগুলোর বিশ্বাসযোগ্যতা ও সন্তুষ্টি অত্যাধিক। এদেশের গ্রাহকদের রুচি ও ক্রয় ক্ষমতার মধ্যে থাকে জাপানের বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কালার ও মডেলের গাড়ীগুলো।
মোটর ফেস্টে সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, চীন, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া ও থাইল্যান্ড থেকে আসা বিশ্ববিখ্যাত আমেরিকান ও ব্রিটিশ ব্র্যান্ডের এসেম্বেল গাড়ীগুলো প্রদর্শনীতে আসলেও
জাপানি গাড়িগুলোর সামনেই দর্শনার্থীদের ভিড়। প্রথমদিন অন্য কোম্পানি বুকিং না পেলেও জাপানি মিতশুবিশি কোম্পানি দুটো গাড়ী বিক্রির অর্ডার পেয়েছে জানান তাদের এক কর্মকর্তা।
আয়োজক প্রতিষ্ঠান উইজার্ড শোবিজ সূত্রে জানা যায়, এটা বন্দরনগরী চট্টগ্রামে চতুর্থ আয়োজন। প্রতিবারের মত এবারও এই মোটর ফেস্ট ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করেন তারা।
এবারের ফেস্ট এ মিৎসুবিশি, হাভাল, হুনদাই, এমজি ও ডিএফএসকে, ফোর্ড কোম্পানীর গাড়ি ছাড়াও জনপ্রিয় ব্র্যান্ডের মোটরবাইকও রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here