KSRM
Home ইন্টারন্যাশনাল ভিয়েতনামে আর্ন্তজাতিক মেলায় বাংলাদেশ কমিউনিটি।

ভিয়েতনামে আর্ন্তজাতিক মেলায় বাংলাদেশ কমিউনিটি।

0
ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস ডিপার্টমেনট অব ডিপ্লোমেটিক ক্রপর্স (SDDC) কর্তৃক আয়োজিত আর্ন্তজাতিক ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায় বাংলাদেশ দূতাবাস হ্যানয় অংশগ্রহণ করে। ০৬ ডিসেম্ভর মেলায় বাংলাদেশ দূতাবাস দেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শণ এবং বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ অংশগ্রহণ করে। প্রদর্শণীর জন্য মেলায় বাংলাদেশী পণ্যসামগ্রী ফাইন সিরামিক, তৈরী পোশাক, লেদার ব্যাগ, হাতের তৈরী বাংলাদেশী ঐতিহ্যবাহী নকশীকাথা, জুট ব্যাগ, বাংলাদেশী চা , বাংলাদেশী সুগন্ধি চাল প্রদর্শণ এবং মুখরোচক খাবার (সম্পূর্ণ ঘরে তৈরী) যেমন সমোচা, চিকেন রোল, ভেজিটেবল সমোচা, গরুর মাংশের তেহারী, পিয়াজো ইত্যাদি দিয়ে ষ্টলটি সাজানো হয়। খাবারের আইটেম সমূহ বিক্রি করে (SDDC) চ্যারিটির জন্য ডোনেট করা হয় । উক্ত মেলায় ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশ কমিউনিটি , স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যগণ এ মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশ দূতাবাসের নামে বরাদ্দকৃত স্টলটি সুন্দর ডেকোরেশন, বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শণ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে । পরে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মেলার প্রধান নির্বাহী Chairwoman, ASEAN Community Women’s Group & Spouse of Deputy Prime Minister & Foreign Minister রাষ্ট্রদূত নুয়েন ন্যুয়েট না এই মেলায় অংশগ্রহণ করার জন্য ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত মিজ্ সামিনা নাজ-এর নিকট বাংলাদেশ প্যাভিলনকে ( Certificate ) প্রদান করে যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের । এ মেলায় অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানীযোগ্য পণ্য-এর ব্যাপক পরিচিতি ভিয়েতনামে তুলে ধরতে সক্ষম হয় । সূত্ৰ , প্ৰেস রিলিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here