ইফতার পার্টির নামে কোন সভা সমাবেশ নয়। বরং অসহায় গরীব দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে হাতে হাতে ইফতারের প্যাকেট বিতরণ করল সিলেট- চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় রবিবার( ২৪ এপ্রিল) বিকাল সাড়ে চারটা থেকে সিলেট মহানগরীর নয়াসড়কস্থ হযরত মানিকপীর (রঃ) মাজার প্রাঙ্গনে পবিত্র রমজানে ৩৫০ জন রোজদারদের মাঝে এই “সম্প্রীতির ইফতার বিতরণ” করা হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরানের সন্তান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ইফতারের খাবারের প্যাকেটগুলো বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট- চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, সংগঠনটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, মৃণাল কান্তি দাশ, পলাশ বড়ুয়া, মহিবুর রহমান একাডেমির শিক্ষক পথিক রাসেল, শিক্ষক কামরুজ্জামান, শিক্ষক দীপক অধিকারী, সদস্য আবদুল মালেক, শিপন আহমেদ, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
এসময় সংগঠনের আহবায়ক শহীদুল ইসলাম বলেন, রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমাদের কার্যক্রম চলবে। ইতোমধ্যে একজন এতিম মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে । বিভিন্ন স্থানে ইফতার বিতরণ, গরীর অসহায় মানুষের মাঝে মানবিক উপহার হিসেবে ঈদ উপহার বিতরণ এবং একজন অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের সম্মানিত উপদেষ্টা ও কর্মকর্তাদের আর্থিক অনুদানে এইসব মহতী কর্মসূচি নেওয়া হয়েছে।
…….. প্রেস রিলিজ। সিলেট থেকে।





















