KSRM
Home সোশ্যাল অ্যাওয়ারনেস করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের উদ্যোগ। চট্টগ্রামে মাস্ক বিতরণ ও...

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের উদ্যোগ। চট্টগ্রামে মাস্ক বিতরণ ও জরিমানা।

0
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার প্রেক্ষিতে সরকার নিয়েছে জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ। আজ ২৩ নভেম্বর, চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায়, অলঙ্কার, দেওয়ানহাট, কোতোয়ালী এবং রেলওয়ে সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয় । এ সময় জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ হতে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। নগরীর নতুন ব্রীজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.আলমগীর। এসময় মাস্ক পরিধান না করায় ১০ টি মামলায় ১১ জনকে ২২০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর পরিচালিত মোবাইল কোর্ট।এসময় ১১০ টি মাস্ক বিতরণ করা হয়। অন্যদিকে অলঙ্কার, দেওয়ানহাট ও কোতোয়ালী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম।এসময় গরীব ও অস্বচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ১৭০ টি মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়ায় ৩১টি মামলায় ৩৪ জন ব্যক্তিকে ১৫২০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম পরিচালিত মোবাইল কোর্ট। এছাড়া চট্টগ্রাম মহানগরের রেলওয়ে সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। এ সময় জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ হতে জনসাধারণের মাঝে বিনামূল্যে প্রায় ৩০০ মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে ১০টি ১৮ জনকে মামলায় ১৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here