নিউজ ডেস্ক :
তরুণ কমিউনিটিতে তিনি বেশ জনপ্রিয়। শিক্ষা ও জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম সহ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচিতে তাঁর নেতৃত্ব প্রদান চোখে পড়ার মত। তিনি হলেন মামুন চৌধুরী। এবারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে তিনি পুনরায় স্থান পাওয়ায় চট্টগ্রামের তরুণ কমিউনিটির মাঝে দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দীপনা। চট্টগ্রামের সন্তান মামুনুল হক চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য হয়েছেন। এই কৃতি সন্তানকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন ও পেশাজীবি নেতা কর্মীরা।
পুনরায় তাকে এ পদে নির্বাচিত করায় তিনি দলের সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশ ও দলের জন্য আমি আত্মনিয়োগ করে যাব এবং তরুণ সমাজের সুস্বাস্থ্য গঠন ও মেধা বিকাশে দল যেন খেলার মাঠ সংরক্ষণ ও পর্যাপ্ত খেলাধূলার উদ্যোগ নেয় সে বিষয়ে আমি সচেষ্ট হব। আমি দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী পরম শ্রদ্ধেয় ওবায়দুল কাদের, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় মোজাফফর হোসেন পল্টু ভাই, যুব ও ক্রীড়া সম্পাদক এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব আমার সেই আবাহনীর ১৯৯০ পূর্ব হতে সম্মানের একজন শ্রদ্ধার হারুনুর রশিদ ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জানা যায়, মামুন চৌধুরী পরিবেশবাদী সংগঠন গ্রিন ক্লাব গ্লোবাল এর পরিচালক ও পরিবেশবাদী সংগঠন সমূহের জোট গ্রিন এলায়েন্সের এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত। পেশাগত ক্ষেত্রে তিনি একজন সিএমএ।






















