নিউজ ডেস্ক : নগরবাসীর দোরগোড়ায় পুলিশ সেবা এবার আরো দ্রুত দেওয়া যাবে। এ লক্ষ্যে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে ১৩ জানুয়ারি পাঁচলাইশ মডেল থানা প্রাজ্ঞনে মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসি নর্থ বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে ১৩ টি মোটরসাইকেল হস্তান্তর করা হয়। দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পক্ষে সোসাইটির সভাপতি ও সাবেক মেয়র আ,জ,ম নাছির উদ্দীন এর ব্যাক্তিগত তহবিল থেকে এই মহতী উদ্যোগে ২টি মোটরসাইকেল প্রদান করা হয়। এ বিষয়ে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, কমিউনিটি সেবা ও জনকল্যাণে সোসাইটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় এই মোটরসাইকেল হস্তান্তর।






















