Home ইয়ং কমিউনিটি ঝাড়ু হাতে শৈবাল দাশ সুমন।নিজেই কাউন্সিলর, নিজেই পরিচ্ছন্ন কর্মী।

ঝাড়ু হাতে শৈবাল দাশ সুমন।নিজেই কাউন্সিলর, নিজেই পরিচ্ছন্ন কর্মী।

0

কমিউনিটি সেবা / নিউজ ডেস্ক :

এবার ঝাড়ু হাতে নিজেই পরিচ্ছন্ন কর্মীদের সাথে কাজ করে আলোচিত হচ্ছেন চট্টগ্রামে জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। আজ শুক্রবার দুপুরে জামাল খান প্রেস ক্লাবের সামনে দেখা যায়, তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী সেবকদের সাথে রাস্তা পরিস্কার পরিচ্ছন্নতা কাজে নেমে যান। তার হাতে সেবকদের ঝাড়ু দেখে আশেপাশের অনেকে কৌতুহলী হয়ে উঠেন। তিনি নিজেই ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার কাজে দিক নির্দেশনা দিয়ে যান। এ বিষয়ে তিনি এক ভিডিও উপস্থাপনায় শৈবাল দাশ সুমন বলেন, শুক্রবার হলেও আমাদের সাপ্তাহিক ছুটি বলতে কিছু নেই। পরিচ্ছন্ন কর্মী সেবকদের উৎসাহ দিতে ও তাদের কাজের গতি বাড়াতে তিনি মনিটরিং এর পাশাপাশি নিজেই কাজ করে গেছেন। নাগরিক সেবা দিতে যে কোন কাজকে সম্মানের মনে করেন তিনি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জামাল খান ওয়ার্ডের পাশাপাশি চট্টগ্রাম শহরের সব ওয়ার্ড সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কয়েকজন এলাকাবাসী বলেন, ইতিপূর্বে তিনি গ্রিন সিটি ক্লিন সিটি স্লোগানে জামাল খানকে সবুজ ওয়ার্ডে রুপান্তর করেছেন। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের সহজে হাটাহাটি ব্যবস্থা করা সহ ওয়ার্ডকে নান্দনিকভাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনা দূর্যোগে ঘরে ঘরে খাবার ও ঔষধ সরবরাহ সহ কমিউনিটি সেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন এই তরুণ ওয়ার্ড কাউন্সিলর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here